hadith book logo

সালাতে বিনয়ী হওয়ার তেত্রিশ উপায়

লেখকঃ মুহাম্মদ সালেহ আল মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

৯- ডান হাতকে বাম হাতের উপর ছেড়ে দিয়ে বুকের উপর রাখা:

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন, «وضع يده اليمنى على اليسرى» “ডান হাতকে বাম হাতের উপর রাখতেন”। [মুসলিম, হাদিস নং ৪০১।] আর তিনি উভয় হাতকে বুকের উপর রাখতেন। যেমন, হাদিসে বর্ণিত, «كان يضعهما على الصدر» অর্থাৎ বুকের উপর দুটি হাতকে রাখতেন। [আবুদাউদ, হাদিস ৭৫৯। দেখুন ইরওয়াউল গালীল: ২/৭১। তবে আবু দাউদের শব্দ হচ্ছে, «يَضَعُ يَدَهُ الْيُمْنَى عَلَى يَدِهِ الْيُسْرَى، ثُمَّ يَشُدُّ بَيْنَهُمَا عَلَى صَدْرِهِ وَهُوَ فِي الصَّلَاةِ» এর সনদটি মুরসাল। [সম্পাদক]] রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, «إنا معشر الأنبياء أمرنا .. أن نضع أيماننا على شمائلنا في الصلاة » “আমরা নবীদের জামাত, আমাদেরকে সালাতে আমাদের ডান হাত বাম হাতের উপর রাখার নির্দেশ দেয়া হয়েছে”। [মুজামে কবীরে আল্লামা তিবরানী, হাদিস: ১১৪৮৫। আল্লামা হাইসামী রহ. বলেন, আল্লামা তীবরানী হাদিসটিকে আওসাতে উল্লেখ করেন এবং হাদিসটির বর্ণনাকারীগণ বিশুদ্ধ বর্ণনাকারী; আল-মাজমা: ৩/১৫৫।] ইমাম আহমদ রহ. কে সালাতের দণ্ডায়মান অবস্থায় এক হাত অপর হাতের উপর রাখার অর্থ সম্পর্কে জিজ্ঞেস করা হলে, তিনি বলেন, এটি আল্লাহর সামনে নিজেকে অপমান অপদস্ত করা। [দেখুন, আল্লাম ইবনু রজব রহ. এর আল-খুশু ফিস সালাত, পৃ: ২১।] আল্লামা ইবনে হাজার রহ. বলেন, ওলামাগণ বলেন, এ অবস্থার হিকমত হল, এটি একজন বিনয়ী ফকীরের গুণাগুণ। এটি যে কোনো প্রকার বেহুদা কাজ করা থেকে নিরাপদ এবং বিনয়াবনত হওয়ার কাছাকাছি। [দেখুন, ফতহুল বারী: ২/২২৪।]