১
সালাতে বিনয়ী হওয়ার তেত্রিশ উপায়
লেখকঃ মুহাম্মদ সালেহ আল মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪১
৩২- সালাতের মধ্যে কাপড় ঝুলিয়ে দেয়াকে পরিহার করা
কারণ, হাদিসে বর্ণিত,
( نهى عن السدل في الصلاة وأن يغطي الرجل فاه ).
অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে সদল তথা মাথার উপর থেকে কাপড় ঝুলিয়ে দেয়া ও মুখ ঢেকে রাখা হতে নিষেধ করেন। [আবু দাউদ, হাদিস নং ৬৪৩। সহীহুল জামে‘, হাদিস: ৬৮৮৩; এবং বলেছেন, হাদিসটি হাসান।] আউনুল মাবুদ গ্রন্থকার বলেন, আল্লামা খাত্তাবী রহ. বলেছেন, “সদল বলতে বুঝায়, কাপড়কে এমনভাবে ছেড়ে দেয়া যাতে মাটির সাথে গড়ায় [২/৩৪৭।]।” মিরকাতুল মাফাতীহ কিতাবে উদ্ধৃত [মিরকাতুল মাফাতিহ কিতাবের ২/২৩৬ নং পৃষ্ঠায় বর্ণিত, সদল সম্পূর্ণ নিষিদ্ধ] যে, ‘সদল’ সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ, এটি অহংকারের অন্তর্ভুক্ত। আর সালাতের মধ্যে সদল করা আরও বেশি মারাত্মক ও নিন্দনীয়। আর নিহায়ার প্রণেতা বলেন, দুই কাপড় দিয়ে মুড়ি দিয়ে হাত দ্বয়কে ভিতরে প্রবেশ করিয়ে রুকু করা ও সেজদা করাকে ‘সদল’ বলে। কেউ কেউ বলেন, এ ধরনের কাজ ইয়াহূদীরা করত। আর কেউ কেউ বলেন, ‘সদল’ হল, কাপড়কে মাথা অথবা কাঁধের উপর রাখা এবং সামনের দিকে বা বুকের উপর ছেড়ে দেওয়া; ফলে মুসল্লি সালাতের মধ্যে কাপড় যাতে না পড়ে সে জন্য কাপড় নিয়ে ব্যস্ত থাকতে হয় যা সালাতে খুশু‘ অবলম্বনে বিঘ্ন ঘটায় এবং খুশুর পরিপন্থী হয়। তবে যদি কাপড় বাঁধা থাকে বা বোতাম লাগানো থাকে, যাতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, তখন সেটা মুসল্লিকে ব্যস্ত রাখে না, ফলে তা খুশুরও বিপরীত হয় না। বর্তমানে কিছু আফ্রিকান ও অন্যান্য বন্ধু বান্ধবের পোশাক ও তাদের পরিধেয় আমরা দেখতে পাই, তারা সালাতের মধ্যে তাদের কাপড় ঠিক করাতেই অধিকাংশ সময় ব্যস্ত থাকে। দেখা যায় যদি পড়ে যায় তা উঠায় আবার ছুটে গেলে তার মিলায় ইত্যাদি। এ বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে।
আর মুখ ঢেকে রাখতে নিষেধ করার কারণ সম্পর্কে আলেমগণ বলেন, এতে সুন্দরভাবে কিরাতকে পরিপূর্ণ করা হতে নিষেধ করে এবং পরি পূর্ণরূপে সেজদা করতে বিরত রাখে। [দেখুন: মিরকাতুল মাফাতিহ: ২/২৩৬।]