hadith book logo

সালাতে বিনয়ী হওয়ার তেত্রিশ উপায়

লেখকঃ মুহাম্মদ সালেহ আল মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

দ্বিতীয়ত: প্রতিবন্ধকতা দূর করা:

মানুষের অন্তর অনর্থক কাজে চিন্তা করার কারণে সালাত থেকে অমনোযোগী হয়ে যায়, তাই তা প্রতিহত করতে চেষ্টা করা। যে সব উপকরণ সালাতের উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দেয়, সেগুলোর ব্যাপারে চিন্তা-ভাবনা করা। আর এ ব্যাপারে মানুষের অবস্থান ভিন্ন ভিন্ন। কারণ, যতবেশি সন্দেহ ও কু-প্রবৃত্তি মানুষের মধ্যে দানা বাঁধে সে ততবেশি ওয়াস-ওয়াসা তথা দ্বিধা-দ্বন্দে ভুগতে থাকে। আর অন্তর যখন কোনো বস্তুকে মহব্বত করে তখন তা পাওয়ার জন্য সে ঘুরে বেড়ায়, অনুরূপভাবে যখন সে কোন কিছুকে অপছন্দ করে, তখন তা প্রতিহত করতে সে সর্বদা চেষ্টা চালায়। [মাজমু‘ ফাতাওয়া: ৬০৬-৬০৭।]

উল্লেখিত শ্রেণী বিন্যাস অনুযায়ী নিম্নে আমরা সালাতে খুশুর কিছু উপকরণ উল্লেখ করব: