১
সালাতে বিনয়ী হওয়ার তেত্রিশ উপায়
লেখকঃ মুহাম্মদ সালেহ আল মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৭
২৮- আকাশের দিক তাকানো হতে বিরত থাকা:
হাদিসে আকাশের দিক তাকানো হতে নিষেধ করেছেন এবং যারা সালাতে আকাশের দিক তাকায় তাদের হুমকি দেয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«إذا كان أحدكم في الصلاة فلا يرفع بصره إلى السماء ، أن يلتمع بصره »
“যখন তোমাদের কেউ সালাতের মধ্যে থাকে, সে যেন আকাশের দিক না তাকায়; যাতে তার চোখের আরো ছিনিয়ে নেওয়া না হয়।” [আহমদ: ২৯৪/৫। সহীহুল জামে‘, হাদিস: ৭৬২।] অপর এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«ما بال أقوام يرفعون أبصارهم إلى السماء في صلاتهم»
“তাদের কি হয়েছে, যারা সালাতে তাদের চোখকে আকাশের দিক উঠায়?” অপর এক বর্ণনায়, “সালাতে দো‘আ করার সময় তাদের চক্ষুকে আসমানের দিক উঠানো হতে নিষেধ করা হয়”। [মুসলিম, হাদিস: ৪২৯।] এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠিন হুমকি দেন, এমনকি তিনি বলেন,
«لينتهنّ عن ذلك أو لتخطفن أبصارهم »
“তারা হয়, আকাশের দিক তাকানো থেকে বিরত থাকবে, না হয় তাদের চোখ ছিনিয়ে নেওয়া হবে”। [ইমাম আহমদ: ২৫৮/৫; সহীহুল জামে‘: ৫৫৭৪।]