hadith book logo

ইসলামী রাষ্ট্র ব্যবস্থা

লেখকঃ ড. আবদুল করিম জায়দান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৩

বাসস্থানের স্বাধীনতা

ইসলামী রাষ্ট্রে প্রত্যেকটি নাগরিকই তার বাসস্থানের স্থান গ্রহনের ব্যাপারে পূর্ণ স্বাধীনতা ভোগ করে। তার অনুমতি ও সন্তোষ ছাড়া কেউই তার ঘরে প্রবেশ করার অধিকার পেতে পারে না। কেন না বসবাসের স্থান হলো ব্যক্তির নিজস্ব গোপন এলাকা। এখানে তার সাথে স্ত্রী ও পরিবারবর্গ বাস করে। কাজেই এখানে যদি কেউ অপরের কারো ঘরে ও বসবাসের স্থানে বিনা অনুমতিতে প্রবেশ করে, তাহলে তা হবে তার অনধিকার চর্চা। আর ইসলামী রাষ্ট্রে কাউকে কারোর উপর অনধিকার চর্চার অধিকার দেওয়া যেতে পারে না। কুরআন মজীদে এজন্যে স্পষ্ট নিষেধ বাণী উচ্চারিত হয়েছে ওজস্বিনী ভাষায়ঃ

(আরবী)

“ হে ঈমানদার লোকেরা ! তোমরা অপর লোকদের ঘরে প্রবেশ করো না, যতক্ষণ না সে ঘরের লোকদের কাছ থেকে অনুমতি পাবে ও তাদের প্রতি সালাম করবে। তোমরা যদি বুঝতে পারো তবে এ নীতিই তোমাদের জন্য কল্যাণকর। তোমরা সে ঘরে যদি কাউকে বর্তমান না পাও, তাহলে সে খানে তোমরা প্রবেশ করবে না। যতক্ষণ না অনুমতি দেয়া না হবে। আর যদি তোমাদের পিরে যেতে বলে তাহলে তোমরা ফিরেই যাবে। এ ফিরে যাওয়াই তোমাদের জন্যে পবিত্রতার নীতি। জেনে রাখবে তোমরা যা কিছু করো, সে বিষয়ে আল্লাহ খুব ভালোভাবেই অবহিত রয়েছেন। সূরা আন নুরঃ ২৭-২৮