১
ইসলামী রাষ্ট্র ব্যবস্থা
লেখকঃ ড. আবদুল করিম জায়দান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫২
সাহায্য লাভের অধিকার
ব্যক্তি যদি কোন কাজ না পায় রুজি রোজগারের নিজস্ব কোনো উপায় না থাকে, তাহলে তার নিকটবর্তী ধনী সচ্ছল আত্মীয় তাকে সাহায্য করবে। তা করা তার উপর ওয়াজিব। দরিদ্র ব্যক্তি এভাবে নিজের ভরণ-পোষণের ব্যবস্থা করতে পারে। এও এক সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা ব্যবস্থা এবং যে ব্যবস্থার মধ্যে পরিবারস্থ ও নিকটাত্মীয় লোকেরা শামিল রয়েছে এরূপ ব্যবস্থা কার্যকর করা ধনী ও সচ্ছল ব্যক্তির কেবল অনুগ্রহের ওপরই নির্ভরশীল নয়। বরং ইসলামী শরীয়তের দৃষ্টিতে এরূপ তার একান্তই কর্তব্য।