hadith book logo

ইসলামী শরীয়াহর বাস্তবায়ন ও উম্মাহর উপর এর প্রভাব

লেখকঃ আব্দুল্লাহ ইবন স‘উদ আল-হুয়াইমিল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

দ্বিতীয়ত: এটি ব্যক্তি ও সমাজের কল্যাণ ও স্বার্থ বাস্তবায়ন করে:

ইসলামী শরী‘য়াহ ব্যক্তি ও সমাজের কল্যাণ ও স্বার্থ বাস্তবায়ন করে। কেননা ইসলামী শরী‘য়াহ যেহেতু মহান আল্লাহ তা‘আলার পক্ষ থেকে নাযিল কৃত, যিনি সব কিছুই জ্ঞাত, তিনি সর্বকালে ও স্থানে ব্যক্তির অন্তরের গোপনীয়তা ও সৃষ্টির স্বভাব চরিত্র সম্পর্কে সর্বজ্ঞ। তিনি তাদের অতীত ও বর্তমান সব কিছুই জানেন। সেহেতু এটি মানব জাতির শান্তি বাস্তবায়ন করে যখন তারা এ অনুযায়ী জীবন যাপন করবে। কেননা এটা মানব জীবন পরিচালনার সব নিয়ম কানুন অন্তর্ভুক্ত করেছে। তাদের শান্তি ও কল্যাণ বাস্তবায়ন করে, এমনকি তাদের জন্মের পূর্বেও তাদের কল্যাণের প্রতি খেয়াল রাখে। যেমন, পিতাকে বিয়ের আগে উত্তম মা নির্বাচন করতে নির্দেশ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

قال : «حق الولد على والده أن يحسن موضعه وأن يحسن اسمه وأدبه» .

“পিতার উপর সন্তানের অধিকার হলো তিনি তার জন্মের উত্তম স্থান (উত্তম মা) নির্ধারণ করবেন এবং জন্মের পরে তার ভাল নাম রাখবে ও আদব শিক্ষা দিবে”।

অন্যদিকে ইসলামী শরী‘য়াহ সন্তানের উপর পিতার আনুগত্য ও তাদের প্রতি ইহসানের মাধ্যমে তাদের অধিকার নিশ্চিত করেছে। আল্লাহ তা‘আলা বলেছেন,

﴿ وَٱعۡبُدُواْ ٱللَّهَ وَلَا تُشۡرِكُواْ بِهِۦ شَيۡ‍ٔٗاۖ وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَٰنٗا ٣٦ ﴾ [ النساء : ٣٦ ]

“তোমরা আল্লাহর ইবাদত করো, তাঁর সাথে কিছু শরীক করো না ও পিতামাতার সাথে সদাচরণ করো”। [সূরা আন-নিসা: ৩৬]