১
ইসলামী শরীয়াহর বাস্তবায়ন ও উম্মাহর উপর এর প্রভাব
লেখকঃ আব্দুল্লাহ ইবন স‘উদ আল-হুয়াইমিল • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১
তৃতীয়ত: ইসলামী শরী‘য়াহ বিশ্বব্যাপী ও সার্বজনীন:
ইসলামী শরী‘য়াহ কোনো নির্দিষ্ট স্থানের জন্য আসেনি যে সেখানকার রাষ্ট্র শুধু উক্ত ভূখণ্ডে তা বাস্তবায়ন করবে, কোনো মিশনের সাথেও নির্ভরশীল নয় যে মিশনটি শেষ হলে এটিও শেষ হয়ে যাবে। জমিনে যে স্থানে ও যে কালেই মানুষ পাওয়া যাবে ইসলামী শরী‘য়াহ তাদের ব্যক্তিগত, সামাজিক, আক্বায়ীদ ও আইন কানুন ইত্যাদি সব ক্ষেত্রে প্রযোজ্য। এ বৈশিষ্ট্য শুধু মাত্র ইসলামী শরী‘য়াহ এর জন্যই খাস, কেননা এটা সৃষ্টিকুলের স্রষ্টা মহান আল্লাহ তা‘আলার পক্ষ থেকে এসেছে। [ফি ওজহিল মু’আমারাতি ‘আলা তাত্ববীকেশ শরী‘য়াহ আল-ইসলামীয়াহ, লেখক, মুস্তফা ফারগিলী আশ-শুক্বাইরী: পৃষ্ঠা ৬৬।]