১
ইসলামী শরীয়াহর বাস্তবায়ন ও উম্মাহর উপর এর প্রভাব
লেখকঃ আব্দুল্লাহ ইবন স‘উদ আল-হুয়াইমিল • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৬
সপ্তম পরিচ্ছেদ: ইসলামী শরী‘য়াহর বিরুদ্ধে কতিপয় অপবাদ ও দ্বিধা সংশয় এবং এগুলোর অপনোদন।
ইসলামের শুরু থেকেই শিরক ও কুফুরী শক্তি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপবাদ দিয়ে আসছে। ইসলামের শক্তিকে নস্যাৎ করতে ও এর দাওয়াতি মিশনকে শেষ করতে তারা নানা চক্রান্ত ও দ্বিধা সংশয় করে আসছে। কিন্তু ইসলাম তো ইসলামই। একে কোনো শক্তি বা মতবাদ নিঃশেষ করতে পারবে না। যুগ যুগ ধরে চলমান কোনো যুদ্ধে তাকে পরাজিত করতে পারেনি।
ইসলামের শত্রুরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে ও বার বার তারা পরাজয়ের গ্লানি ভোগ করেছে। অবশেষে তারা চিন্তা ভাবনা করে দেখেছে যে, মুসলমানদের বিজয় ও উন্নতির মূল কারণ হলো তাদের দ্বীন। ইসলাম তাদেরকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করেছে। তাই ইসলামের শত্রুরা ইসলামকে ধ্বংস করতে একত্রিত হয়েছে। তারা ইসলামকে বিকৃতি ও এর মাঝে সংশয় ঢুকাতে এক মহাপরিকল্পনা করেছে। তারা অন্যায়ভাবে নানা অপবাদ দিয়ে ইসলামের প্রকৃত রূপকে বিকৃত করছে।
এখানে ইসলাম বিদ্বেষীদের কিছু ভ্রান্ত অপবাদ উল্লেখ করব যা তারা ইসলামের ব্যাপারে করে থাকে। অতঃপর এর প্রত্যেকটির মুখোশ উন্মোচন করে সেগুলোর মিথ্যাচার ও ভ্রান্ততা প্রমাণ করব।