১
ইসলামী শরীয়াহর বাস্তবায়ন ও উম্মাহর উপর এর প্রভাব
লেখকঃ আব্দুল্লাহ ইবন স‘উদ আল-হুয়াইমিল • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯
তৃতীয় পরিচ্ছেদ: ইসলামী শরী‘য়াহর বৈশিষ্ট্যাবলী প্রথমত: এটি আল্লাহ প্রদত্ত জীবন বিধান:
ইসলামী শরী‘য়াহর মূল বৈশিষ্ট্য হলো এটি আল্লাহ প্রদত্ত জীবন বিধান যা মহান আল্লাহর তরফ থেকে নাযিল কৃত। এতে যা কিছু আছে সবই আল্লাহর তরফ থেকে। চাই সংক্ষিপ্ত নস হোক বা বিস্তারিত বিবরণ, সরাসরি নসের থেকে মাস’আলা উদ্ভাবন হোক বা নসের উপর কিয়াস করে মাস’আলা উদ্ভাবন। ইজতিহাদ ও কিয়াসের পদ্ধতিসমূহ কুরআন ও সুন্নাহর নসের উপর ভিত্তি করেই হয়ে থাকে, এমনিভাবে ফুকাহায়ে কিরামদের মতামতও কুরআন সুন্নাহ এর উপর ভিত্তি করেই করে থাকেন। [তারিখুশ শারা’য়ে‘, লেখক ড: মুখতার কাদী, পৃষ্ঠা: ১৭৬।]