hadith book logo

ইসলামী শরীয়াহর বাস্তবায়ন ও উম্মাহর উপর এর প্রভাব

লেখকঃ আব্দুল্লাহ ইবন স‘উদ আল-হুয়াইমিল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬

দ্বিতীয়ত: সুন্নাহ থেকে ইসলামী শরী‘য়াহ সহজ সরল হওয়ার দলিল:

১- ইমাম আহমদ রহ. তার মুসনাদে উল্লেখ করেন,

عَنْ أَبِي أُمَامَةَ قَالَ : خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَرِيَّةٍ مِنْ سَرَايَاه، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : «إِنِّي لَمْ أُبْعَثْ بِالْيَهُودِيَّةِ وَلَا بِالنَّصْرَانِيَّةِ، وَلَكِنِّي بُعِثْتُ بِالْحَنِيفِيَّةِ السَّمْحَةِ »

আবু উমামা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার এক সারিয়া (ছোট অভিযান) এ বের হলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ইহুদি ও নাসারাদের আদর্শ (তাদের মত বাড়াবাড়ি) নিয়ে প্রেরিত হই নি, বরং আমি সরল সঠিক ও উদারপন্থী হয়ে প্রেরিত হয়েছি”। [মুসনাদে আহমদ: হাদীস নং ২২২৯১।]

২- বুখারীতে বর্ণিত আছে,

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّهَا قَالَتْ : «مَا خُيِّرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَمْرَيْنِ إِلَّا أَخَذَ أَيْسَرَهُمَا، مَا لَمْ يَكُنْ إِثْمًا، فَإِنْ كَانَ إِثْمًا كَانَ أَبْعَدَ النَّاسِ مِنْهُ، وَمَا انْتَقَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِنَفْسِهِ إِلَّا أَنْ تُنْتَهَكَ حُرْمَةُ اللَّهِ، فَيَنْتَقِمَ لِلَّهِ بِهَا»

“আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই দু’টি জিনিসের একটি গ্রহণের ইখতিয়ার দেওয়া হতো, তখন তিনি সহজ সরলটিই গ্রহণ করতেন যদি তা গোনাহ না হতো। যদি গোনাহ হতো তবে তা থেকে তিনি সবচেয়ে বেশী দূরে সরে থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কারণে কারো থেকে কখনো প্রতিশোধ গ্রহণ করেন নি। তবে আল্লাহর নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করা হলে আল্লাহকে রাযী ও সন্তুষ্ট করার জন্য তিনি প্রতিশোধ নিতেন”। [বুখারী, হাদীস নং ৩৫৬০, মুসলিম, হাদীস নং ২৩২৭।]

হাফেয ইবন হাজার রহ. বলেছেন, “ইসলাম একটি সহজ সরল দ্বীন। পূর্ববর্তী দ্বীনসমূহের তুলনায় এ দ্বীনকে সহজ বলা হয়েছে। কেননা আল্লাহ এ উম্মত থেকে বোঝা উঠিয়ে নিয়েছেন যা তিনি পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছিলেন।

এর উৎকৃষ্ট উদাহরণ হলো, তাদের তওবার বিধান ছিল নিজেকে নিজে হত্যা করা, আর এ উম্মতের তওবা হলো পাপ থেকে বিরত থাকা, দৃঢ় প্রত্যয়ী হওয়া ও অনুশোচনা করা”। [ফাতহুল বারী: ৭/১০১।]