১
ইসলামী শরীয়াহর বাস্তবায়ন ও উম্মাহর উপর এর প্রভাব
লেখকঃ আব্দুল্লাহ ইবন স‘উদ আল-হুয়াইমিল • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৩
তৃতীয় প্রতিক্রিয়া: সামাজিক ক্ষেত্রে:
বহিরাগত ডান বা বামপন্থী সব ধরণের আমদানিকৃত ব্যবস্থা মানুষকে সুখ শান্তি ও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বরং এগুলো মানব জাতির দুর্ভোগ ও দুশ্চিন্তার কারণ। ফলে পারিবারিক বন্ধন ছিন্ন ও দুর্বল হয়ে যাচ্ছে, পারিবারিক সম্পর্ক বিনষ্ট হচ্ছে, মূল্যবোধ ও উত্তম আখলাক বিলুপ্ত হচ্ছে। আল্লাহর শরী‘য়াহ অস্বীকারকারী সমাজের সদস্যরা অস্থিরতা, পেরেশানি ও নিরাশায় ভুগছে। এ সবের ফলে সমাজে মানসিক রোগ, আত্মহত্যার হার বৃদ্ধি, মদ্যপান, মাতলামি, অতিরিক্ত ধূমপান, নিষিদ্ধ কাজে জড়ানো, যৌন হয়রানি ও অসামাজিক কাজে লিপ্ত হওয়া ইত্যাদি বাড়ছে। [আসবাবুল হুকম বিগাইরি মা আনঝালাল্লাহু, পৃষ্ঠা: ৫৮।]