hadith book logo

ইসলামী শরীয়াহর বাস্তবায়ন ও উম্মাহর উপর এর প্রভাব

লেখকঃ আব্দুল্লাহ ইবন স‘উদ আল-হুয়াইমিল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

প্রথম পরিচ্ছেদ: ইসলামী শরী‘য়াহর পরিচয়

শরী‘য়াহর শাব্দিক অর্থ: ‘শরী‘য়াহ্’ একটি আরবী শব্দ। এর আভিধানিক অর্থ দ্বীন, জীবন-পদ্ধতি, ধর্ম, জীবন আচার, নিয়ম-নীতি ইত্যাদি। তবে আরবী ভাষায় শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল - পানির উৎসস্থল বা যে স্থান থেকে পানি উৎসারিত হয়ে গড়িয়ে পড়ে এবং মানুষ সেখানে এসে পানি পান করে পিপাসা নিবারণ করে। [লিসানুল আরব, ৮/১৭৪]

শরী‘য়াহ্ হলো যা বান্দাহর জীবন পরিচালনার জন্য আল্লাহ তা‘আলা বিধিবদ্ধ করেছেন। যেমন বলা হয়: الشارع যার অর্থ হল

الطريق الأعظم (বড় রাস্তা), আবার যখন ঘরের দরজা রাস্তার দিক দিয়ে খোলা থাকে তখন বলা হয় - شرَّعَ المنزلَ অর্থাৎ বড় রাস্তামুখী করে সে ঘর তৈরী করেছে। আরো বলা হয় -شرعت في هذا الأمر شروعًا অর্থাৎ এ বিষয়ে আমি অনুসন্ধান শুরু করেছি। পশু যখন পানি পান করতে ঘটে নামে বলা হয়, وشَرَعَتِ الدوابُّ في الماء , وتشرع شرعًا : إذا دخلت . অর্থাৎ পশু পানিতে প্রবেশ করেছে।

শরী‘য়াহ্ হলো জীবন বিধান। কুরআনে এসেছে:

﴿ لِكُلّٖ جَعَلۡنَا مِنكُمۡ شِرۡعَةٗ وَمِنۡهَاجٗاۚ ﴾ [ المائ‍دة : ٤٨ ]

‘‘তোমাদের প্রত্যেকের জন্য শরী‘য়াহ ও জীবন-পদ্ধতি নির্ধারণ করেছি।’’ [সূরা আল-মায়িদাহ : ৪৮]

শরী‘য়াহর পারিভাষিক অর্থ:

والشريعة الإسلامية في الاصطلاح : ما شرعه الله لعباده من العقائد والعبادات والأخلاق والمعاملات ونظم الحياة في شعبها المختلفة لتحقيق سعادتهم في الدنيا والآخرة .

‘‘মহান আল্লাহ তা‘আলা বান্দার জীবন ও জগত পরিচালনার জন্য যে আক্বিদা, ইবাদত, আখলাক, লেনদেন ও জীবন ব্যবস্থা প্রদান করেছেন, যা তাদের ইহকালীন ও পরকালীন শান্তি বাস্তবায়ন করে তা-ই হল ইসলামী শরীয়াহ্’’। [উজুবু তাহকীম আশ-শরী ‘য়াহ আল-ইসলামীয়াহ, লেখক: মান্না‘আ খলিল আল-কাত্তান, পৃষ্ঠা: ৯।]