hadith book logo

ইসলামী শরীয়াহর বাস্তবায়ন ও উম্মাহর উপর এর প্রভাব

লেখকঃ আব্দুল্লাহ ইবন স‘উদ আল-হুয়াইমিল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

ষষ্ঠ পরিচ্ছেদ: আল্লাহর নাযিল কৃত বিধান ছাড়া অন্য বিধান অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করার কারণসমূহ ও এর ফলাফল প্রথমত: আল্লাহর নাযিল কৃত বিধান ছাড়া অন্য বিধান অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করার কারণসমূহ: প্রথম কারণ: ঈমান হীনতা বা ঈমানের দুর্বলতা:

অনেক মুসলমানের অন্তরে ঈমানের দুর্বলতাই সব ধরনের পথভ্রষ্টতা ও বিপথগামীতার মূল কারণ। এটা কোনো আশ্চর্যের বিষয় নয় যে, আল্লাহর উপর ঈমান আনা ও ঈমানের দাবীর কেন্দ্রবিন্দুই হলো মুসলিম সে অনুযায়ী চলবে। বরং এটা তাকে আল্লাহর আদেশ-নিষেধ মান্য করা ও তার শরী‘য়াহ জীবনে বাস্তবায়ন করতে সক্রিয় কাজ করবে। [আসবাবুল হুকম বিগাইরি মা আনঝালাল্লাহু, লেখক ডঃ সালেহ আস-সাদলান: পৃষ্ঠা ৭।]

ব্যক্তির ঈমান যদি শুধু দাবী বা মুখে উচ্চরণের মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে বাস্তবে এতে কি লাভ। যেমন এ ধরনের ঈমান কোনো ফলাফল দিতে পারে না। ব্যক্তিকে ঈমানের স্বাদ আস্বাদন করাতে পারে না। এটা এক ধরনের মৃত্যু ঈমান যা তার অনুসারী শুধুই অনুসরণ করে থাকে। আল্লাহর কাছে এ ধরনের ঈমান থেকে পানাহ চাই। এটা তার অন্তরের ব্যধি যা ব্যক্তিকে আল্লাহর বিধান থেকে বিরত রাখে এবং সে মানব রচিত ব্যর্থ ও অসাড় বিধান মানে। [পূর্বসূত্র, পৃষ্ঠা: ৭।] আল্লাহ তা‘আলা বলেছেন,

﴿ وَيَقُولُونَ ءَامَنَّا بِٱللَّهِ وَبِٱلرَّسُولِ وَأَطَعۡنَا ثُمَّ يَتَوَلَّىٰ فَرِيقٞ مِّنۡهُم مِّنۢ بَعۡدِ ذَٰلِكَۚ وَمَآ أُوْلَٰٓئِكَ بِٱلۡمُؤۡمِنِينَ ٤٧ وَإِذَا دُعُوٓاْ إِلَى ٱللَّهِ وَرَسُولِهِۦ لِيَحۡكُمَ بَيۡنَهُمۡ إِذَا فَرِيقٞ مِّنۡهُم مُّعۡرِضُونَ ٤٨ ﴾ [ النور : ٤٧، ٤٨ ]

“তারা বলে, ‘আমরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান এনেছি এবং আমরা আনুগত্য করেছি’, তারপর তাদের একটি দল এর পরে মুখ ফিরিয়ে নেয়। আর তারা মুমিন নয়। আর যখন তাদেরকে আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি এ মর্মে আহবান করা হয় যে, তিনি তাদের মধ্যে বিচারমীমাংসা করবেন, তখন তাদের একটি দল মুখ ফিরিয়ে নেয়”। [সূরা আন-নূর: ৪৭-৪৮]