১
ইসলামী শারীয়াহ্ এর উদ্দেশ্য ও লক্ষ্য বর্তমান প্রেক্ষাপটে এর গুরুত্ব
লেখকঃ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০
‘মাকাসিদ আশ্-শারীয়াহ্’ এর পারিভাষিক সংজ্ঞাঃ
পূর্ববর্তী মুসলিম পন্ডিতগণ ‘মাকাসিদ আশ্-শারীয়াহ্’ এর কোন সুক্ষ্ম পারিভাষিক সংজ্ঞা প্রদান করেন নি, যদিও বিষয়টি তাদের অনেকেরই জানা ছিল। তারা ‘মাকাসিদ আশ্-শারীয়াহ্’ এর নানা বিষয় যেমন হিকমাত বা প্রজ্ঞা, ইল্লাত বা কার্যকারণ, মাসালিহ বা কল্যাণ এবং মাফাসিদ বা অকল্যাণ প্রভৃতি সম্পর্কে বিভিন্ন গ্রন্থে আলোচনা করেছেন। শারীয়াহ্ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তারা ‘মাকাসিদ আশ্-শারীয়াহ্’ এর প্রতি লক্ষ্য রেখেছেন [মাকাসিদুশ-শারীয়াহ্ আল-ইসলামিয়াহ, ড. মুহাম্মাদ সা‘দ আল-ইয়ূবী, পৃঃ ২৩-২৪]। পরবর্তী সময়ে মুসলিম পন্ডিতগণ ইসলামী জ্ঞানের সকল শাখা-প্রশাখার সংজ্ঞা প্রদানে ব্রতী হন। তারই অংশ হিসেবে ‘মাকাসিদ আশ্-শারীয়াহ্’ এর একাধিক সংজ্ঞা তারা দিয়েছেন। নিচে উল্লেখযোগ্য কয়েকটি সংজ্ঞা দেয়া হলঃ
তিউনিসিয়ার প্রখ্যাত মুসলিম পন্ডিত মুহাম্মাদ তাহির ইবনু ‘আশূর বলেন, ‘‘ব্যাপকার্থে মাকাসিদ আশ্-শারীয়াহ্ হচ্ছে সে সব উদ্দেশ্য ও হিকমাত, শরীয়াহ্ এর সকল কিংবা অধিকাংশ হুকুমের ক্ষেত্রে আল্লাহ্ যেগুলোর প্রতি লক্ষ্য রেখেছেন’’ [মাকাসিদুশ শারীয়াহ্, মুহাম্মাদ তাহির ইবন ‘আশূর, পৃঃ ৫১]।
প্রফেসর ড. আহমাদ রাইসূনী বলেন, ‘‘সকল বান্দার কল্যাণ সাধনের উদ্দেশ্যে যে সব লক্ষ্য বাস্তবায়নের জন্য শরীয়াহ্ প্রণয়ন করা হয়েছে তা-ই হল মাকাসিদ আশ্-শারীয়াহ্’’ [ইমাম শাতিবীর মাকাসিদ তত্ত্ব, ড. আহমাদ আল-রাইসূনী, পৃঃ ৭]।
ড. মুহাম্মাদ সা‘দ আল-ইয়ূবী মাকাসিদ আশ্-শারীয়াহ্ এর সংজ্ঞায় বলেন, ‘‘মাকাসিদ হচ্ছে সে সকল উদ্দেশ্য, তাৎপর্য ও হিকমাত, শরীয়াহ্ প্রণয়নের সময় সকল বান্দার কল্যাণ সাধনের জন্য সাধারণভাবে ও বিশেষভাবে যেগুলোর প্রতি আল্লাহ লক্ষ্য রেখেছেন’’ [মাকাসিদুশ-শারীয়াহ্ আল-ইসলামিয়াহ, ড. মুহাম্মাদ সা‘দ আল-ইয়ূবী, পৃঃ ৩৭]।
এ সংজ্ঞাগুলো খুবই কাছাকাছি। এগুলোর আলোকে সংক্ষেপে বলা যায় যে, মাকাসিদ আশ্-শারীয়াহ্ হচ্ছে সে সকল মাসালিহ ও কল্যাণমুখী লক্ষ্য ও উদ্দেশ্যের সমষ্টি, শরয়ী হুকুম মেনে চলার মাধ্যমে বান্দাদের জন্য যা অর্জিত হওয়ার ইচ্ছা আল্লাহ করে থাকেন।