hadith book logo

ইসলামী শারীয়াহ্ এর উদ্দেশ্য ও লক্ষ্য বর্তমান প্রেক্ষাপটে এর গুরুত্ব

লেখকঃ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

জীবনের শোভাবর্ধনকারী বিষয়সমূহ (তাহ্-সিনিয়্যাত) :

তাহ‌-সিনিয়্যাত হচ্ছে যা জরুরত ও প্রয়োজনীয়তার পর্যায়ে পড়ে না। বরং তা শোভাবর্ধনকারী সৌন্দর্যের পর্যায়ে পড়ে। এর সংজ্ঞায় বলেন ইমাম শাতিবী রহ, ‘যা উত্তম বলে বিবেচিত তা গ্রহণ করা এবং সুস্থ সবল বিবেক ঘৃণা করে এমন সব নিকৃষ্ট জিনিস পরিহার করা..’’ [আল-মুয়াফিকাত ২/১১]।

তাহ্-সিনিয়্যাত এর উদাহরণঃ

সুন্দর খাবার গ্রহণ ও সুন্দর পোষাক পরিধান।

শরীর ও পোষাক হতে নাজাসত, ময়লা উত্যাদি দূর করা।

শারীয়াহ্ এর সুন্নাত ও মুস্তাহাব পর্যায়ের কাজসমূহ।

সকল প্রকার শিষ্টাচারিতা।

বৈধ বিলাসী সামগ্রীর ব্যবহার।