১
ইসলামী শারীয়াহ্ এর উদ্দেশ্য ও লক্ষ্য বর্তমান প্রেক্ষাপটে এর গুরুত্ব
লেখকঃ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩
মাকাসিদ আশ্-শারীয়াহ্ চেনার পন্থাসমূহ
ইতোপূর্বে বর্ণিত হয়েছে যে, শারীয়াহ্ এর প্রতিটি হুকুমের পশ্চাতেই রয়েছে একটি বিশেষ মাকসাদ ও উদ্দেশ্য। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে সে উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায় যে, এটি শারীয়াহ্-এর উদ্দেশ্য। প্রকৃতপক্ষে কোন একটি বিষয়কে শারীয়াহ্ প্রণেতার উদ্দেশ্য বলে দাবী করা কিংবা উদ্দেশ্য নয় বলে ঘোষণা করা অত্যন্ত কঠিন ব্যাপার, এর জন্য প্রয়োজন ধীরস্থিরভাবে গভীর চিন্তা-ভাবনা, বিশুদ্ধ নিয়ম-প্রণালীর অনুসরণ এবং সেসব সুস্পষ্ট উপায় ও পন্থাসমূহ সুনির্দিষ্ট করা যদ্বারা সেগুলোকে সহজেই চেনা যাবে।