১
ইসলামী শারীয়াহ্ এর উদ্দেশ্য ও লক্ষ্য বর্তমান প্রেক্ষাপটে এর গুরুত্ব
লেখকঃ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯
ইসলামী শারীয়াহ্ এর উদ্দেশ্য ও লক্ষ্যঃ সংজ্ঞা, উদাহরণ ও প্রমাণ
ইসলামী শারীয়াহ্-এর উদ্দেশ্য ও লক্ষ্য কথাটিকে আরবীতে নাম দেয়া হয়েছে ‘মাকাসিদ আশ্-শারীয়াহ্’। শারীয়াহ্-এর উদ্দেশ্য ও লক্ষ্য গভীরভাবে হৃদয়ঙ্গম করার জন্য এর আরবী পরিভাষাটির কিছুটা বিশ্লেষণ প্রয়োজন।
‘মাকাসিদ আশ্-শারীয়াহ্’ শিরোনামটিতে দু’টি শব্দ রয়েছে। একটি হচ্ছে মাকাসিদ, যা ‘মাকসাদ’ শব্দের বহুবচন। আরবীতে ‘মাকসাদ’ শব্দটির একাধিক আভিধানিক অর্থ রয়েছে, তন্মধ্যে প্রধানতম অর্থ হচ্ছে ইচ্ছা ও উদ্দেশ্য [আস-সিহাহ, ২/৫২৪, লিসানুল আরব, ৩/৩৫৩, আল-মু’জাম আল-ওয়াসীত, ২/৭৩৭]। বাংলায় বলা হয় ‘মনযিলে মাকসূদ’ অর্থাৎ গন্তব্যস্থল, যার উদ্দেশ্যে মানুষ যাত্রা করে থাকে। এদিক থেকে ‘মাকসাদ’ ও মাকসূদ শব্দদ্বয়ের অর্থ প্রায় একই।
আরেকটি শব্দ হচ্ছে শারীয়াহ্। ইতোপূর্বে ‘শারীয়াহ্’ এর সংজ্ঞা দেয়া হয়েছে। ‘মাকাসিদ আশ্-শারীয়াহ্’ ইসলামী আইন বিষয়ক জ্ঞনের একটি সমৃদ্ধ শাখা, যা স্বয়ং সম্পূর্ণ একটি শাস্ত্র হিসাবে আজ মুসলিম বিশ্বেও বড় বড় বিশ্ববিদ্যালয়সমূহে পঠিত হচ্ছে। সেজন্য ‘ইসলামী শারীয়াহ্ এর উদ্দেশ্য ও লক্ষ্য’ কথাটির বদলে এ প্রবন্ধে আমরা ‘মাকাসিদ আশ্-শারীয়াহ্’ কথাটিই বেশী ব্যবহার করব।