১
ইসলামী শারীয়াহ্ এর উদ্দেশ্য ও লক্ষ্য বর্তমান প্রেক্ষাপটে এর গুরুত্ব
লেখকঃ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৯
প্রথম বিষয়ঃ দীনের হেফাযত
দীনকে সচরাচর আমরা ধর্ম বলে থাকি। যদিও আল-কুরআনে ‘দীন’ বলতে নিছক ধর্ম বুঝানো হয় নি। আল-কুরআনের ‘দীন’ মানব জীবনের প্রতিটি বিষয়ে সমাধান প্রদান করে থাকে। সেখানে মানুষের সামগ্রিক জীবনই থাকে দীনের গণ্ডিভূত। ধর্মীয় জীবন সেখানে মানুষের পুরো জীবন থেকে বিচ্ছন্ন কোনো অংশ নয়।
মানুষ স্বভাবতই কোন না কোন ধর্মের অনুসারী হয়ে থাকে, চাই সে ধর্ম সত্য হোক বা বাতিল হোক। এর বাইরে অবস্থান রয়েছে খুবই কম মানুষের। এখানে দীন বলতে যে কোনো ধর্মকে বুঝানো হয় নি, বরং সে সত্য দীনকে বুঝানো হয়েছে যা মহান রাববুল ‘আলামীনের কাছ থেকে অবতীর্ণ তথা ইসলাম। কেননা মানব রচিত কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, আবার অন্যান্য আসমানী দীনসমূহ সর্বশেষ দীন ইসলাম দ্বারা রহিত হয়ে গেছে। মহান আল্লাহ বলেন,
﴿ إِنَّ ٱلدِّينَ عِندَ ٱللَّهِ ٱلۡإِسۡلَٰمُۗ ﴾ [ ال عمران : ١٩ ]
‘‘নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র দীন হচ্ছে ইসলাম’’ [সূরা আলে-‘ইমরান : ১৯]।
﴿ وَمَن يَبۡتَغِ غَيۡرَ ٱلۡإِسۡلَٰمِ دِينٗا فَلَن يُقۡبَلَ مِنۡهُ وَهُوَ فِي ٱلۡأٓخِرَةِ مِنَ ٱلۡخَٰسِرِينَ ٨٥ ﴾ [ ال عمران : ٨٥ ]
‘‘যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দীন অনুসন্ধান করে, আল্লাহ কখনোই তার কাছ থেকে তা কবুল করবেন না। সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে’’ [সূরা আলে-‘ইমরান : ৮৫]।