১
ইসলামী শারীয়াহ্ এর উদ্দেশ্য ও লক্ষ্য বর্তমান প্রেক্ষাপটে এর গুরুত্ব
লেখকঃ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৭
‘আদ-দারুরিয়্যাত’ এর সংজ্ঞাঃ
ইমাম শাতিবী রহ্. এর সংজ্ঞায় বলেন, ‘‘আদ-দারুরিয়্যাত হচ্ছে দীন ও দুনিয়ার সে সকল অত্যাবশকীয় বিষয়সমূহ যার অনুপস্থিতিতে দুনিয়ার কল্যাণের সঠিক গতিধারা ব্যাহত হয়, বরং এ ক্ষেত্রে দেখা দেয় বিপর্যয়, সীমাহীন ক্ষতি ও প্রাণ হারানোর ঘটনা। আর আখিরাতে নাজাত ও নেয়ামত লাভ হয় সুদূর পরাহত এবং সুস্পষ্ট ক্ষতিতে লিপ্ত হওয়া হয়ে ওঠে অবধারিত’’ [আল-মুয়াফাকাত, ২/৮]।
প্রখ্যাত মুসলিম পণ্ডিত আল-মুহাল্লী বলেন, ‘‘যে সব বিষয়ের প্রয়োজনীয়তা জরুরী পর্যায়ে পড়ে, সেগুলোই হচ্ছে আদ-দারুরিয়্যাত’’ [শারহ আল-মুহাল্লী আ’লা জামঈ’ল জাওয়ামি’, জালালইদ্দিন মুহাম্মাদ ইবন আহমাদ আল-মুহাল্লী, ২/২৮]।