hadith book logo

ইসলামী শারীয়াহ্ এর উদ্দেশ্য ও লক্ষ্য বর্তমান প্রেক্ষাপটে এর গুরুত্ব

লেখকঃ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫

দীন বিরোধী সকল কথা ও কাজ প্রতিরোধ করাঃ

এটিও মূলত জিহাদের ব্যাপকার্থের অন্তর্গত। দীনের হেফাযতের জন্য এটি বিশেষ গুরুত্বপূর্ণ বিধায় একে আলাদাভাবে উল্লেখ করা হল। কেননা যদি দীন বিরোধী বাতিল কথা, বিভ্রান্ত আকীদা, ভ্রষ্ট চিন্তাধারা এবং ক্ষতিকর মতবাদসমূহকে কোনো প্রকার বাদ-প্রতিবাদ ছাড়াই মুসলিমদের চিন্তাজগতে আঘাত হানার সুযোগ করে দেয়া হয়, তাহলে দীনের মৌলিক ধারণা লোপ পেতে থাকবে, সত্যকে বাতিল ও মিথ্যার সাথে গুলিয়ে ফেলা হবে। ফলশ্রুতিতে ধীরে ধীরে দীন হতে মানুষ সরে যেতে থাকবে। তা যেন না হয় সেজন্য অতীতে যেমন বহু আলেম দীন সম্পর্কে সকল বিভ্রান্তি ও সংশয় অপনোদনের জন্য কলম ধরেছিলেন এবং সত্যের পক্ষে বাকযুদ্ধে লিপ্ত হয়েছিলেন, বর্তমানেও তেমনি মুসলিম স্কলারগণ বিভিন্ন ভাবে কাজ করছেন।