১
ইসলামী শারীয়াহ্ এর উদ্দেশ্য ও লক্ষ্য বর্তমান প্রেক্ষাপটে এর গুরুত্ব
লেখকঃ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৩
দীনের প্রতি মানুষকে আহ্বান করাঃ
দীনের প্রতি আহবান মূলত নবী ও রাসূলগণেরই সুমহান কাজ। এ দায়িত্ব পালনের জন্যই তারা জীবনভর সংগ্রাম করেছেন, কষ্ট করেছেন এবং সকল বিপদে-আপদে চরম ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছেন। প্রকৃতপক্ষে দাওয়াত ও আহবানের এ মহান দায়িত্ব পালন ব্যতীত কোনো দীনকে প্রতিষ্ঠিত করা ও প্রসারিত করা সম্ভব নয়।
দেখা যায়, অনেকে তাদের নিজ নিজ মতবাদ বাতিল হওয়া সত্বেও অন্যদের কাছে তা গ্রহণযোগ্য করে তোলার জন্য বিভিন্ন পন্থায় তা প্রচার ও বর্ণনার কাজে লিপ্ত হয়। ইসলামের শত্রুরাও আজ ইসলামকে বিকৃতভাবে প্রচারের জন্য উঠে পড়ে লেগে গেছে। তাহলে মহান আল্লাহর দেয়া সত্যকে প্রচারের জন্য এবং বিশেষ করে একে শত্রুদের বিকৃতি থেকে রক্ষা করার জন্য দাওয়াতী পন্থার আশ্রয় নেয়া মুসলিমদের উপর অত্যন্ত জরুরী। আল্লাহ তা‘আলা বলেন,
﴿ وَلۡتَكُن مِّنكُمۡ أُمَّةٞ يَدۡعُونَ إِلَى ٱلۡخَيۡرِ وَيَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَيَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِۚ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ١٠٤ ﴾ [ ال عمران : ١٠٤ ]
‘‘তোমাদের মধ্যে এমন একদল লোক থাকা উচিত যারা কল্যাণের দিকে আহবান করবে এবং সৎ কাজের নির্দেশ দেবে ও অসৎ কাজ থেকে নিষেধ করবে। তারাই হবে সফলকাম’’ [সূরা আলে-‘ইমরান : ১০৪]।
﴿ كُنتُمۡ خَيۡرَ أُمَّةٍ أُخۡرِجَتۡ لِلنَّاسِ تَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَتَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِ وَتُؤۡمِنُونَ بِٱللَّهِۗ ﴾ [ ال عمران : ١١٠ ]
‘‘তোমরাই শ্রেষ্ঠ উম্মাত মানব জাতির জন্য যাদের আবির্ভাব হয়েছে। তোমরা সৎ কাজের নির্দেশ প্রদান করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে ও আল্লাহর প্রতি ঈমান রাখবে’’ [সূরা আলে-‘ইমরান : ১১০]।
﴿ وَٱدۡعُ إِلَىٰ رَبِّكَۖ وَلَا تَكُونَنَّ مِنَ ٱلۡمُشۡرِكِينَ ٨٧ ﴾ [ القصص : ٨٧ ]
‘‘আর আপনার প্রভুর প্রতি আহবান করুন এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না’’ [সূরা আল-কাসাস : ৮৭]। ‘‘আপনার প্রভূর পথের দিকে হিকমাত ও উত্তম উপদেশ সহকারে আহবান করুন’’ [সূরা আন-নাহল : ১২৫]।
﴿ قُلۡ هَٰذِهِۦ سَبِيلِيٓ أَدۡعُوٓاْ إِلَى ٱللَّهِۚ عَلَىٰ بَصِيرَةٍ أَنَا۠ وَمَنِ ٱتَّبَعَنِيۖ ﴾ [ يوسف : 108]
‘‘বলুন, এটাই আমার পথ। আল্লাহর প্রতি মানুষকে আমি আহবান করি জেনেশুনে - আমি ও আমার অনুসারীগণ..’’ [সূরা ইউসুফ : ১০৮]।