hadith book logo

সর্বযুগের বিশ্বস্ত নবী

লেখকঃ কামাল উদ্দিন মোল্লা • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আম্মা আমেনার স্বপ্ন

আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আমেনা বলল : আমার গর্ভ ধারণের বয়স যখন ছয় মাস হলো। স্বপ্ন দেখি একজন লোক এসে আমাকে বলল : হে আমেনা তুমি জগতের শ্রেষ্ঠ ব্যক্তিকে গর্ভে ধারণ করেছ, প্রসবের পর তার নাম রাখবে মুহাম্মদ, এবং এ বিষয়টি গোপন রাখবে।

এভাবেই জিকির">দোয়া, সুসংবাদ ও স্বপ্নের মিল যেন পূর্ব দিগন্তে কতগুলো উজ্জল নক্ষত্রের সম্মিলন ঘটল। এবং এ সবই এক মাত্র ব্যক্তি রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কেন্দ্র করেই হচ্ছে অথচ তিনি এখনো অদৃশ্য। এরই মধ্যে তার আবির্ভাব ঘটল এবং পৃথিবীতে আলোর বিকিরণ শুরু হলো।