hadith book logo

শিয়াদের আকীদা-বিশ্বাস

লেখকঃ আব্দুল্লাহ বিন মুহাম্মদ আস সালাফী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

কবরের মাটি সম্পর্কে রাফেযীদের বিশ্বাস

কবরের মাটি বলতে এখানে রাফেযীদের দৃষ্টিতে হুসাইন রা.-র কবরের মাটি বোঝানো হয়েছে। পথভ্রষ্ট রাফেযী মুহাম্মাদ নু‘মান আল-হারেছী, যার উপনাম ‘শায়খুল মুফীদ’ তিনি তার ‘‘আল-মাযার’’ গ্রন্থে আবু আব্দুল্লাহ্-‘র উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেন, তিনি বলেন, ‘‘হুসাইনের কবরের মাটিতে সকল রোগের শেফা রয়েছে, আর এই মাটি-ই মহৌষধ।’’

আব্দুল্লাহ্ বলেন, তোমাদের সন্তানদেরকে হুসাইনের কবরের মাটি দ্বারা তাহনীক করাও।

তিনি আরো বলেন, একদা খুরাসান থেকে আবিল হাসান আল-রেযা এর নিকট একটি কাপড়ের পুটুলি দিয়ে পাঠানো হয়, সেই পুটুলির মধ্যে ছিল মাটি। অতঃপর সেই বাহককে বলা হলো, এটা কি? তিনি বলেন, হুসাইনের কবরের মাটি। কোন কাপড় অথবা অন্য কিছু পেশ করলে তাতে ঐ মাটি দিয়ে পেশ করতো এবং বলত, এই মাটি-ই আল্লাহর ইচ্ছায় শান্তি ও নিরাপত্তা।

আরো বলা হয় যে, জনৈক ব্যক্তি জা‘ফার সাদেককে হুসাইনের কবরের মাটি খাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, যখন তুমি ঐ মাটি খাবে তখন বলবে, হে আল্লাহ্, আমি সেই মালিকের হকের মাধ্যমে আপনার নিকট প্রার্থনা করি, যিনি ঐ মাটিকে কবয তথা আয়ত্ত করেছেন। সেই নবীর হকের মাধ্যমে আপনার নিকট প্রার্থনা করি, যিনি ঐ মাটিকে ধনভান্ডার হিসেবে সংরক্ষণ করেছেন। এবং সেই ওসীর হকের মাধ্যমে আপনার নিকট প্রার্থনা করি, যিনি ঐ মাটিতে মুহাম্মাদ ও তার বংশধরের প্রতি দরূদ পাঠ বৈধ করেছেন। আপনি তাকে সকল প্রকার অসুখের জন্য শেফা হিসেবে নির্ধারণ করুন। সকল প্রকার ভয়ভীতি থেকে নিরাপত্তাদানকারী করুন এবং সকল প্রকার অনিষ্ট থেকে সংরক্ষণকারী বানান।

হামযাহ্ ও হুসাইন রা.-র কবরের মাটি ব্যবহার ও এ দুয়ের মধ্যে কোনটির ফযিলত বেশী এ মর্মে আবু আব্দুল্লাহ জা‘ফারকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘‘হুসাইনের কবরের মাটির তাসবীহ্ দানা হাতের মধ্যে নিজে নিজেই তাসবীহ্ করতে থাকে।’’

অর্থাৎ মুখে তাসবীহ্ পড়া লাগে না। অনুরূপভাবে শিয়ারা বিশ্বাস করে যে, তাদেরকে বিশেষ মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, আর সুন্নীদেরকে অন্য মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। এই দুই প্রকার মাটির মধ্যে নির্দিষ্ট কোন উপায়ে সংমিশ্রণ ঘটে, ফলে শিয়ার মধ্যে নাফরমানী ও অপরাধ প্রবণতা দেখা দেয়, যা মূলত সুন্নীদের মাটির প্রভাব। আর সুন্নীর মধ্যে কল্যাণ ও আমানতদারী দেখা যায়, যা মূলত শিয়াদের বিশেষ মাটির প্রভাব। যখন কিয়ামত সংঘটিত হবে তখন শিয়াদের পাপ সুন্নীদেরকে প্রদান করা হবে, আর সুন্নীদের নেকী ও সৎ কর্মসমূহ শিয়াদেরকে প্রদান করা হবে।

আল্লাহ তাআলা বলেন :

(আরবি)

‘‘মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তাতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নেব এবং তাথেকে আবার তোমাদেরকে বের করব।’’ (সুরা ত্বাহা-৫৫)