hadith book logo

শিয়াদের আকীদা-বিশ্বাস

লেখকঃ আব্দুল্লাহ বিন মুহাম্মদ আস সালাফী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

রাফেযীদের নানা দল উপদল

‘‘দায়েরাতুল মা‘আরেফ’’ কিতাবে বর্ণিত আছে যে, ‘‘প্রসিদ্ধ তেহাত্তর দলের চাইতেও শিয়াদের দল উপদলের সংখ্যা আরো বেশী।’’ [দায়েরাতুল মা‘আরেফ (৪/৬৭)] প্রসিদ্ধ রাফেযী মীর বাকের আল দাম্মামের [তিনি হচ্ছেন; মুহাম্মাদ বাকের বিন মুহাম্মাদ আল ইস্তেরাবাদী, মীর দামাম নামেই প্রসিদ্ধ। ১০৪১ সনে মৃত্যু বরণ করেন। তার জীবনী দেখুন:আববাস আল কুম্মি: ‘আল কুনা ওয়াল] বরাতে বলা হয়েছে, হাদীসে বর্ণিত তেহাত্তর দলের সবাই শিয়া, তাদের মধ্যে মুক্তি প্রাপ্ত দল শুধু ইমামিয়াহ্ (ইমামিয়াহ্ শিয়াদের একটি উপদল)। মুকরেযী বলেন, তাদের দলের সংখ্যা তিনশোর মত।

শাহ্রস্তানী বলেন, ‘‘রাফেযীরা পাঁচ দলে বিভক্ত: (১) আল কিসানিয়াহ্ (২) আল যায়দিয়াহ্ (৩) আল ইমামিয়াহ্ (৪) আল গালিয়াহ্ (৫) আল ইসমাঈলিয়াহ্।’’

বাগদাদী বলেন, ‘‘আলী রা. এর পরবর্তী যুগে রাফেযীরা চার ভাগে বিভক্ত হয়: (১) যায়দিয়াহ্ (২) ইমামিয়াহ্ (৩) কিসানিয়াহ্ (৪) গুলাত।

তিনি আরো বলেন যে, যায়দিয়াহ্ রাফেযী ফিরকাভুক্ত নয়।