hadith book logo

শিয়াদের আকীদা-বিশ্বাস

লেখকঃ আব্দুল্লাহ বিন মুহাম্মদ আস সালাফী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০

আশুরা সম্পর্কে রাফেযীদের বিশ্বাস ও তার ফযিলত

রাফেযী শীআ‘রা প্রতি বছর মুহার্রাম মাসের প্রথম দশদিনে বিশেষ করে আশুরার দিন অর্থাৎ দশই মুহাররাম তারিখে খুবই গুরুত্বের সাথে হুসাইন রা.-র শাহাদতকে স্মরণ করে। এ জন্য তারা শোক প্রকাশ করে, কালো পোষাক পরিধান করে, রাস্তায় রাস্তায় আনন্দ র‌্যালী ও মিছিল বের করে। বিভিন্ন স্থানে মাতম, চিৎকার ও কান্না-কাটিসহ নানা ধরনের মাহফিলের আয়োজন করে। এ সবকে তারা আল্লাহর নৈকট্য লাভের বড় উপায় বলে বিশ্বাস করে। দুই হাতে নিজেদের দুই গাল, বুক ও পিঠ চাপড়াতে থাকে এবং ‘ইয়া হুসাইন ইয়া হুসাইন’ বলে জোরে জোরে চিৎকার রবে পরিহিত জামা-কাপড় ছিঁড়তে থাকে। এখানে সীমাবদ্ধ নয়, ইরানসহ অন্যান্য শীআ‘ অধ্যুষিত দেশে তারা নিজেরা নিজেদেরকে লোহার শিকল, তরবারী ও চাকু দ্বারা আঘাত করতে থাকে। তাদের পন্ডিতগণ এরূপ জঘণ্য কাজের প্রতি উৎসাহ দিয়ে থাকেন। যেমন মুহাম্মাদ হাসান আল-কাশেফ নামক জনৈক পন্ডিতকে তাদের সন্তানদের এরূপ বুক ও পিঠ চাপড়ানো ইত্যাদি কর্মকান্ড সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এগুলো তো জায়েয, আল্লাহর মহান নিদর্শন সমূহের অন্তর্ভূক্ত। আল্লাহ তা‘আলা বলেন,

(আরবি)

‘‘এটাই হল আল্লাহর বিধান; যে আল্লাহর নিদর্শনসমূহকে সম্মান করে, নিঃসন্দেহে তা অন্তরের তাকওয়া থেকেই।’’ সূরা হাজ : (৩২)

আল্লাহ তাআলা বলেন : ‘‘তিনিই স্বীয় রহমতে তোমাদের জন্য রাত ও দিন করেছেন যাতে তোমরা তাতে আরাম করতে পার আর তাঁর অনুগ্রহ সন্ধান করতে পার এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।’’ (সুরা আল কাসাস : ৭৩)