hadith book logo

মোবাইল ফোন ব্যবহার বৈধতার সীমা কতটুকু

লেখকঃ মুফীজুল ইসলাম আব্দুল আযীয • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৩

ভদ্রতার সুযোগ না নেওয়াই ভদ্রতার পরিচয়!

অনেক সময় দেখা যায়, কেউ কোনো সম্মানিত ব্যক্তির কাছে ফোন করল। কিন্তু তাকে পেল না। পরে এ সম্মানিত ব্যক্তি যখন তার মোবাইলে মিসড্কল দেখতে পেলেন বা অন্য কোনো ভাবে বুঝতে পারলেন যে, কেউ তাকে ফোন করেছিল তখন তিনি সাধারণত ভদ্রতার খাতিরেই কলব্যাক করে থাকেন। এক্ষেত্রে প্রথম ফোনকারীর উচিত ছিল লাইন কেটে দিয়ে পুনরায় ফোন করা। ভদ্রতার সুযোগ নিয়ে সম্মানিত ব্যক্তি বা বড়দের ‘ব্যাক করা কল' রিসিভ করা ঠিক নয়। অবশ্য কারো সাথে বন্ধুত্ব বা সম্পর্ক থাকলে ভিন্ন কথা।