hadith book logo

মোবাইল ফোন ব্যবহার বৈধতার সীমা কতটুকু

লেখকঃ মুফীজুল ইসলাম আব্দুল আযীয • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮১

অটো রিসিভ করে রাখা জায়েয আছে কি?

বিনা প্রয়োজনে মোবাইলের মধ্যে অটো রিসিভ করে রাখা ঠিক নয়। কারণ অটো রিসিভ করে রাখার ফলে কারো রিং ভুলক্রমে যদি এই নাম্বারে চলে আসে তাহলে সাথে সাথে তা রিসিভ হয়ে তার টাকা কাটা যাবে। যা ‘অযথা অন্যের ক্ষতি করা'র মধ্যে শামিল হওয়ার কারণে নিষিদ্ধ। তবে হ্যাঁ, কেউ যদি বারবার মিসড্কল দিয়ে বিরক্ত করে অথচ তার সাথে মিসড্কল দেওয়ার ব্যাপারে কোনো চুক্তি হয়নি (অর্থাৎ তাকে বলা হয়নি যে, তোমার প্রয়োজন হলে আমাকে মিসড্কল দিবে, আমিই কলব্যাক করে তোমার সাথে কথা বলব) তাহলে তার মিসড্কলের বিড়ম্বনা থেকে বাঁচার জন্য স্বীয় মোবাইলে অটো রিসিভ করে রাখা বা তার মিসড্কল ধরা জায়েয আছে। [দুররুল মুখতার, খন্ডঃ ২, পৃষ্ঠাঃ ৩৩৬]