১
মোবাইল ফোন ব্যবহার বৈধতার সীমা কতটুকু
লেখকঃ মুফীজুল ইসলাম আব্দুল আযীয • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯৫
যদি আপনার কাছে কারো কল ভুল চলে আসে
ভুলবশতঃ কারো কল যদি আপনার মোবাইলে চলে আসে তাহলে বিরক্ত না হয়ে ভদ্রতার সাথে সুন্দরভাবে ভুলের বিষয়টি তাকে জানিয়ে দিবেন। এবং এভাবে জানিয়ে দেওয়াটাই হবে আপনার জন্য উত্তম আখলাকের পরিচায়ক। আর যদি কলকারী ব্যক্তি ভুলে কল করার জন্য আপনার নিকট দুঃখ প্রকাশ করে এবং বলে যে- ‘ভাই! ভুলবশতঃ আপনার কাছে কল চলে গেছে। কিছু মনে করবেন না' তখন আপনারও উচিত তাকে এমন কথা বলা যদ্বারা তার মন খুশি হয়ে যায় এবং ভুলে কল অন্যত্র চলে যাওয়ার কারণে তার মনে ‘অন্যকে অযথা বিরক্ত করার জন্য যে অনুশোচনা' সৃষ্টি হয়েছে তা একেবারেই পরিস্কার হয়ে যায়। মনে রাখবেন, মানুষকে আপনি যতভাবে যতবেশি শান্তি ও আরাম পৌঁছাতে পারবেন, যতবেশি তাকে খুশি করতে পারবেন, মানুষের স্রষ্টা মহান আল্লাহ আপনার উপর ততবেশি খুশি হবেন এবং ততবেশি সাওয়াব আপনাকে দান করবেন।
অবশ্য কারো ব্যাপারে যদি জানতে পারেন যে, আপনাকে বিরক্ত ও হয়রানি করার জন্য ইচ্ছে করেই অযথা সে রং নম্বরের পিছনে পড়েছে তবে যে কোনোভাবে এ অন্যায় কাজ থেকে তাকে বিরত রাখার চেষ্টা করা শুধু জায়েযই নয়, উচিতও বটে!