hadith book logo

মোবাইল ফোন ব্যবহার বৈধতার সীমা কতটুকু

লেখকঃ মুফীজুল ইসলাম আব্দুল আযীয • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

মসজিদে এতেকাফ অবস্থায় মোবাইল ব্যবহার না করাই ভালো

দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহর ইবাদতে নিমগ্ন থেকে তার প্রিয়পাত্র হওয়ার উদ্দেশ্যেই ইতিকাফ করা হয়। তাই ইতিকাফকারীর জন্য পূর্ণ সময় অর্থাৎ খানাপিনা, ঘুম ও ইস্তেঞ্জার সময়টুকু বাদ দিয়ে বাকী সময় নামাজ, জিকির, তিলাওয়াত ইত্যাদি ইবাদতে মশগুল থাকাই কাম্য। সুতরাং খুব বেশি প্রয়োজন না হলে এতেকাফ অবস্থায় মোবাইল ব্যবহার না করাই ভাল। তবে একান্ত ঠেকায় পড়ে প্রয়োজনীয় কথা বলার জন্য মোবাইল যদি ব্যবহার করতেই হয় তাহলে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যাতে অন্য কোনো মুসল্লি বা ইবাদতকারীর ক্ষতি না হয়। মোটকথা এতেকাফ অবস্থায় মোবাইলে প্রয়োজনীয় কথাবার্তা বলার অবকাশ আছে। [আল বাহরুর্ রায়েক, খন্ডঃ ২, পৃষ্ঠাঃ ৩০৪ ফাতাওয়া তাতারখানিয়া, খন্ডঃ ২, পৃষ্ঠাঃ ৪১২]