hadith book logo

মোবাইল ফোন ব্যবহার বৈধতার সীমা কতটুকু

লেখকঃ মুফীজুল ইসলাম আব্দুল আযীয • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

রিং বন্ধ করতে সিজদা থেকে উঠা যাবে কি?

জামাতে নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় রিং বেজে উঠলে কেউ কেউ সিজদা থেকে উঠে বসার প্রায় কাছাকাছি গিয়ে পকেট থেকে মোবাইল বের করে রিং বন্ধ করে থাকে। অথচ তখনো ইমাম মুসল্লি সকলেই সিজদাতেই থাকে। এভাবে রিং বন্ধ করার দ্বারা তিন তাসবীহ পরিমাণ সময় ব্যয় না হলেও নামাজ ভেঙ্গে যাবে। কারণ যেখানে দুই হাতের ব্যবহারকেই নামাজ ভঙ্গের কারণ বলা হয়েছে সেখানে গোটা দেহকে নামাজের অবস্থা থেকে সরিয়ে নিয়ে আসা নিঃসন্দেহে নামাজ ভঙ্গের কারণ হবে। তাছাড়া এ অবস্থায় কেউ তাকে দেখলে সে নামাজে নেই বলেই মনে করবে। যা আমলে কাসীরের অন্তর্ভুক্ত। আর একথা পূর্বেই আলোচিত হয়েছে যে, আমলে কাসীর নামাজ ভঙ্গের অন্যতম কারণ। [আল বাহরুর্ রায়েক, খন্ডঃ ২, পৃষ্ঠাঃ ১১-১২ # খুলাসাতুল ফাতওয়া, খন্ডঃ ১ পৃষ্ঠাঃ ১২৯ # ফাতাওয়ায়ে হিন্দিয়া, খন্ডঃ ১, পৃষ্ঠাঃ ১০৫ # শরহে নববী, খন্ডঃ ১, পৃষ্ঠাঃ ২০৫ # রদ্দুল মুহতার, খন্ডঃ ১, পৃষ্ঠাঃ ৬২৪, ২৬৪, ২৬৫] র