hadith book logo

মোবাইল ফোন ব্যবহার বৈধতার সীমা কতটুকু

লেখকঃ মুফীজুল ইসলাম আব্দুল আযীয • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

মসজিদের ছাদে মোবাইলের টাওয়ার বসানো জায়েয নয়

মোবাইল কোম্পানিগুলো তাদের নিজ নিজ টাওয়ার স্থাপনের জন্য বিল্ডিংয়ের ছাদ ভাড়া নিয়ে থাকে। অনেক সময় তারা মসজিদ কমিটিকেও মসজিদের ছাদ ভাড়া দেওয়ার প্রস্তাব দেয়। এখন জানার বিষয় হলো, টাওয়ার স্থাপনের জন্য মসজিদের ছাদ ভাড়া দেওয়ার অনুমতি আছে কি-না?

এ ব্যাপারে শরিয়তের ফয়সালা হলো, টাওয়ার স্থাপনের জন্য মসজিদের ছাদ ভাড়া দেওয়া জায়েয নয় এবং কোনো কোম্পানি কর্তৃক মসজিদের ছাদে মোবাইল টাওয়ার স্থাপনও জায়েয নয়। কেননা, মসজিদ আল্লাহর ঘর। এর যথাযথ সম্মান করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব। সবচেয়ে বড় কথা হলো, কোনো স্থানে মসজিদ হয়ে গেলে তার উপর নিচ সম্পূর্ণটাই মসজিদে পরিগণিত হয়ে যায়। মসজিদের ছাদও যেহেতু মসজিদের অংশবিশেষ তাই তা ভাড়া দেওয়া শরিয়তসম্মত নয়। [আল বাহরুর্ রায়েক, খন্ডঃ ৫, পৃষ্ঠাঃ ২৫০ ফাতাওয়া খানিয়া, খন্ডঃ ৩, পৃষ্ঠাঃ ২৯৩ আল মুহীতুল বুরহানী, খন্ডঃ ৯, পৃষ্ঠাঃ ১২৭ রদ্দুল মুহতার, খন্ডঃ ৪ পৃষ্ঠাঃ ৩৫৮ ফাতাওয়া হিন্দিয়াঃ খন্ডঃ ২ পৃষ্ঠাঃ ৪৫৫]