hadith book logo

মোবাইল ফোন ব্যবহার বৈধতার সীমা কতটুকু

লেখকঃ মুফীজুল ইসলাম আব্দুল আযীয • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

মোবাইল ফোন ও সালাম আগে হ্যালো নাকি সালাম?

শরিয়তের বিধান হলো, পরস্পর কথা বলার সময় আগে সালাম দিয়ে কথা শুরু করা। তাই মোবাইলেও কথা বলার সময় আগে হ্যালো না বলে সালাম দিয়ে তারপর কথা বলা শুরু করতে হবে। হ্যালো বা অন্য কোনো শব্দ দিয়ে কথা শুরু করলে নিঃসন্দেহে তা সুন্নত পরিপন্থি কাজ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাবতীয় কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত অনুযায়ী পালন করার তাওফিক দান করুন। আমীন। [তিরমিযি শরিফ, খন্ডঃ ২, পৃষ্ঠাঃ ৯৯ ফাতাওয়ায়ে হিন্দিয়া, খন্ডঃ ৫, পৃষ্ঠাঃ ৩২৫ আহসানুল ফাতাওয়া, খন্ডঃ ৯, পৃষ্ঠাঃ ২১ আদ্দুররুল মুখতার, খন্ডঃ ৫, পৃষ্ঠাঃ ২৬৬]