১
মোবাইল ফোন ব্যবহার বৈধতার সীমা কতটুকু
লেখকঃ মুফীজুল ইসলাম আব্দুল আযীয • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩
মসজিদের ভিতর মোবাইলে দুনিয়াবী কথাবার্তা বলা যাবে কি?
মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা। নামাজ, তিলাওয়াত, জিকির, তালীম প্রভৃতি ইবাদতের জন্যই মসজিদের সৃষ্টি। এখানে অন্য ইবাদতকারীর ক্ষতি করে বৈধ কথাবার্তা বলাও নাজায়েয। তাই মসজিদে অবস্থানকালে সরাসরি কিংবা মোবাইলে অপ্রয়োজনীয় কথাবার্তা না বলাই উচিত। মসজিদকে দুনিয়াবী কথাবার্তা ও কাজকর্মের স্থান বানানো অথবা এ উদ্দেশ্যে মসজিদে একত্রিত হওয়া মারাত্মক পাপ। কারো মতে মাকরূহে তাহরীমি, কারো মতে হারাম। অবশ্য ইবাদতের উদ্দেশ্যে এসে অন্য ইবাদতকারীর ক্ষতি না করে সরাসরি বা মোবাইলে ভালো-মন্দ জিজ্ঞেস করা বা প্রয়োজনীয় কোনো কথা বলা দোষণীয় নয়। [ফতোয়ায়ে হিন্দিয়া, খন্ডঃ ৫, পৃষ্ঠাঃ ৩২১ # আপ কি মাসায়িল আউর উনকা হল, খন্ডঃ ২ পৃষ্ঠাঃ ১১৩ # ফতোয়ায়ে শামী, খন্ডঃ ১, পৃষ্ঠাঃ ৬৬২ # এলামুস সাজিদ, পৃষ্ঠাঃ ৩২৬ # আল মুহাল্লা, খন্ডঃ ৩, পৃষ্ঠাঃ ১৬০ # শরহুল মুনইয়া, পৃষ্ঠাঃ ৬১০ # আল মাসনূ ফী মাআরিফাতিল হাদীসিল মাওজু, পৃষ্ঠাঃ ৯২ # ফতহুল বারী, খন্ডঃ ১, পৃষ্ঠাঃ ৬৫৩]