hadith book logo

মোবাইল ফোন ব্যবহার বৈধতার সীমা কতটুকু

লেখকঃ মুফীজুল ইসলাম আব্দুল আযীয • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৩

মোবাইল ফোনে কথা বলার নিয়ম মোবাইলে কথা বলার সময় প্রথমে যা করতে হবে

কারো কাছে মোবাইল করার সময় সর্বপ্রথম আপনাকে যে বিষয়টির প্রতি সবিশেষ খেয়াল রাখতে হবে তাহলো খুব সতর্কতার সাথে বাটন টিপা, যাতে ভুল নম্বরে টিপ না পড়ে। এতদ্সত্ত্বেও কল ঢুকানোর জন্য সেন্ড বাটন টিপার পূর্বে আরেকবার নম্বরগুলো চেক করে নেওয়া। এমন যেন না হয়, আপনার অসতর্কতার দরুণ কারো প্রয়োজনীয় ঘুম নষ্ট হলো, কোনো অসুস্থ-রোগী কষ্ট পেল কিংবা অযথাই কেউ বিরক্ত হলো।