hadith book logo

চার ইমামের আকীদাহ - মোহাম্মদ বিন আবদুল রহমান

লেখকঃ মোহাম্মদ বিন আবদুল রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

কাদর (তাকদীর) বিষয়ে তার বাণী

আবূ নু‘আইম ইবন ওহাব থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি মালেককে শুনেছি এক লোককে বলতেছেন: তুমি আমাকে গতকাল কাদর সম্পর্কে জিজ্ঞেস করেছো? লোকটি বলল, হ্যাঁ, তিনি বললেন, আল্লাহ তা‘আলা বলেন,আর যদি আমরা ইচ্ছা করতাম, তাহলে প্রত্যেক ব্যক্তিকে তার হিদায়াত দান করতাম। কিন্তু আমাদের কথাই সত্যে পরিণত হবে যে, নিশ্চয় আমরা জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করব।আস-সাজদাহ: ১৩

সুতরাং আল্লাহ তা‘আলা যা বলেছেন, তা অবশ্যই হবে।

কাজী আয়ায বলেন, ইমাম মালেককে কাদারিয়্যাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলো: তারা কারা? তিনি বললেন, যে বলে পাপসমূহ সৃষ্টি করা হয়নি। তাকে কাদারিয়্যাদের সম্পর্কে আরও জিজ্ঞাসা করা হলো? তিনি বললেন, কাদারিয়্যাহ যারা বলে সক্ষমতা বান্দার সাথেই রয়েছে, যদি তারা চায় আনুগত্য করে আর যদি চায় পাপ করে।

ইবন আবী আছেম সা‘ঈদ ইবন আব্দুল জাব্বার থেকে র্বণনা করেন, তিনি বলেছেন, আমি মালিক ইবন আনাসকে বলতে শুনেছি, তাদের বিষয়ে আমার মতামত হলো তাদেরকে তাওবা করতে বলা হবে। যদি তাওবা করে ভালো অন্যথায় তাদের—কাদারিয়্যাদের—হত্যা করা হবে।

ইবন আব্দুল বার বলেন, মালেক বলেছেন, আমি কোনো কাদারিকে নির্বোধ, আহমক ও মূর্খ ব্যতীত দেখিনি।

ইবন আবী আছেম মারওয়ান ইবন মুহাম্মাদ আত-তাতারী থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমি মালেক ইবন আনাসকে কাদারীকে বিবাহ করা সম্পর্কে জিজ্ঞাসা করতে শুনেছি? তখন তিনি তিলাওয়াত করেন:একজন মু’মিন বান্দা একজন মুশরিক অপেক্ষা উত্তম।আল-বাকারাহ : ২২১

কাজী আয়ায বলেন, মালেক বলেছেন, কাদারীর সাক্ষ্য বৈধ নয়, আর না খারেজী ও রাফেযীর।

কাজী আয়ায বলেন, কাদারিয়্যাদের সম্পর্কে মালেককে জিজ্ঞাসা করা হলো, আমরা কি তাদের সাথে কথা বলা থেকে বিরত থাকবো? তিনি বললেন, হ্যাঁ, যখন সে নিশ্চিতভাবে তার আকীদাহ জানবে। অন্য বর্ণনায় আছে, তিনি বলেছেন, তাদের পিছনে সালাত পড়বে না ও তাদের থেকে হাদীস গ্রহণ করবে না। আর যদি তোমরা তাদেরকে কোন ছিদ্রের মধ্যেও পাও তাহলে সেখান থেকে তাদেরকে বের করে দাও।