১
চার ইমামের আকীদাহ - মোহাম্মদ বিন আবদুল রহমান
লেখকঃ মোহাম্মদ বিন আবদুল রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২২
ঈমান বিষয়ে তার বাণী:
ইবন আবী ইয়া‘লা আহমাদ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ঈমানের চরিত্রসমূহ হতে উত্তম চরিত্র হলো আল্লাহর জন্য মুহাব্বত করা এবং আল্লাহর জন্য ঘৃণা করা।
ইবনুল জাওযী আহমাদ থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, ঈমান বাড়ে এবং কমে, যেমনটি হাদীছে বর্ণিত হয়েছে।ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ মু’মিন, তাদের মধ্যে যে চারিত্রের দিক দিয়ে সুন্দর।
ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ মু’মিন, তাদের মধ্যে যে চারিত্রের দিক দিয়ে সুন্দর।
খাল্লাল সুলাইমান ইবন আশ‘আছ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আবু আব্দুল্লাহ বলেছেন, সালাত, যাকাত, হজ্জ ও নেক আমল ঈমানের অন্তর্ভুক্ত। আর পাপসমূহ ঈমানকে হ্রাস করে।
আব্দুল্লাহ ইবন আহমাদ বলেন, আমি আমার পিতাকে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলাম যিনি বলেন, ঈমান কথা ও আমলের নাম এবং কমে ও বাড়ে তবে সে ইস্তেসনা করে না (ইনশাআল্লাহ বলে না) সে কি মুরজী? তিনি বলেন, আশা করি সে মুরজিইয়্যাহ হবে না। আমি আমার পিতাকে বলতে শুনেছি, ইস্তেসনা না করার বিপক্ষে প্রমাণ হচ্ছে কবরবাসীদের জন্য রাসূলের বাণী:যদি আল্লাহ চায় অবশ্যই আমরা তোমাদের সাথে অচীরেই সম্পৃক্ত হবো।
যদি আল্লাহ চায় অবশ্যই আমরা তোমাদের সাথে অচীরেই সম্পৃক্ত হবো।
আব্দুল্লাহ ইবন আহমাদ বলেন, আমি আমার পিতা—রাহিমাহুল্লাহু—কে ইরজা সম্পর্কে জিজ্ঞাসা করতে শুনেছি। তখন তিনি বললেন, আমরা বলবো, ঈমান হচ্ছে কথা ও আমল এবং তা কমে ও বাড়ে। আর যখন ব্যভিচার ও মদ পান করে তখন তার ঈমান কমে।