hadith book logo

চার ইমামের আকীদাহ - মোহাম্মদ বিন আবদুল রহমান

লেখকঃ মোহাম্মদ বিন আবদুল রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

ইমাম আবূ হানীফা এর বাণীসাহাবীদের বিষয়ে

ইমাম আবূ হানীফা বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো সাহাবীর নাম সুনাম ছাড়া উল্লেখ করবো না।

তিনি আরো বলেন, রাসূলের সাহাবীদের কারো সাথে সম্পর্ক ছিন্ন করবো না এবং কাউকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানাবো না।

এবং তিনি বলেন, রাসূলের সান্নিধ্যে তাদের সামান্য সময় অবস্থান করা আমাদের কারো সারা জীবনের আমল হতে উত্তম, যদিও তা দীর্ঘ হয়।

এবং তিনি বলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এ উম্মতের সবচেয়ে উত্তম ব্যক্তি হলো আবূ বকর সিদ্দীক, তারপর উমার, তারপর উসমান তারপর আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাঈন।

এবং তিনি বলেন, রাসূলের পর সবচেয়ে উত্তম ব্যক্তি আবূ বকর, উমার, উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাঈন। অতঃপর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবীর ভালো আলোচনা ছাড়া সমালোচনা থেকে বিরত থাকবো।