hadith book logo

চার ইমামের আকীদাহ - মোহাম্মদ বিন আবদুল রহমান

লেখকঃ মোহাম্মদ বিন আবদুল রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

ঈমান বিষয়ে তার বাণী:

ইবন আব্দুল বারর আব্দুর রায্যাক ইবন হুমাম থেকে বর্ণনা করেন তিনি বলেন, আমি ইবন জুরাইজ, সুফিয়ান সাওরী, মা‘মার ইবন রাশেদ, সুফীয়ান ইবন উয়াইনাহ ও মালেক ইবন আনাসকে শুনেছি তারা বলেন, ঈমান হলো কথা ও আমল (উভয়ের সমষ্টি এবং) বাড়ে ও কমে।

আবূ নু‘আইম আব্দুল্লাহ ইবন নাফে‘ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, মালেক ইবন আনাস বলতেন, ঈমান হলো কথা ও আমল।

ইবন আব্দুর বারর আশহাব ইবন আব্দুল আযীয থেকে বর্ণনা করেন, তিনি বলেন, মালেক বলেছেন, মানুষ যোল মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেন। তারপর তাদের বাইতুল্লাহর দিকে সালাত আদায়ের নির্দেশ দেওয়া হলো। তখন আল্লাহ তা‘আলা বললেন, (অর্থ) “আল্লাহ তা‘আলা তোমাদের ঈমানকে বিনষ্টকারী নয়”। অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আদায়কৃত সালাত। মালেক বলেন, এ আয়াত দ্বারা আমি মুরজি’আদের কথা “সালাত ঈমানের অংশ নয়” প্রত্যাখ্যান করি।