১
চার ইমামের আকীদাহ - মোহাম্মদ বিন আবদুল রহমান
লেখকঃ মোহাম্মদ বিন আবদুল রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭
ইমাম আবূ হানীফা এর বাণীসমূহঈমান বিষয়ে
তিনি বলেন, ঈমান হলো স্বীকার করা ও বিশ্বাস করা
তিনি আরো বলেন, ঈমান হলো মুখে স্বীকার করা ও অন্তরে বিশ্বাস করা। শুধু মুখের স্বীকারোক্তির নাম ঈমান হয় না। এটিই বর্ণনা করেছেন ইমাম তাহাবী ইমাম আবূ হানীফা ও তার দু‘জন সাথী থেকে।
ঈমাম আবূ হানীফা বলেন, ঈমান বাড়ে না এবং কমেও না।
(সংকলক বলেন) আমি বলছি, ঈমান বৃদ্ধি না হওয়া ও না কমা মর্মে তার বাণী এবং ঈমানের নামকরণের ক্ষেত্রে তার আরেকটি বাণী যে, ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাস ও মুখে স্বীকার করা আর আমল ঈমানের হাকীকত থেকে বাইরের জিনিস। বস্তুত ঈমানের ক্ষেত্রে এ দু’টি বিষয়ই ইসলামের অন্যান্য ইমাম যেমন মালিক, শাফে‘ঈ, আহমাদ, ইসহাক, বুখারী প্রমুখের আকীদাহ ও ইমাম আবূ হানীফার আকীদাহর মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। তবে হক তাদের সাথেই রয়েছে।
ঈমাম আবূ হানীফার কথা সত্যকে পাশ কাটিয়ে গেছে, তবে তিনি উভয় অবস্থায় সাওয়াব প্রাপ্ত হবেন। ইবনু আব্দুল বারর ও ইবনু আবীল ইয্য এর আলোচনা থেকে বুঝা যায় যে, আবূ হানীফা তার এ মত থেকে ফিরে এসেছেন। আল্লাহই সর্বাধিক জানেন।