১
চার ইমামের আকীদাহ - মোহাম্মদ বিন আবদুল রহমান
লেখকঃ মোহাম্মদ বিন আবদুল রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৮
সাহাবীদের বিষয়ে তার মতামত
বাইহাকী শাফে‘ঈ থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আল্লাহ তাবারাকা ওয়া তা‘আলা কুরআন, তাওরাত ও ইন্জিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রশংসা করেছেন। আর রাসূলের জবানে তাদের জন্যে যে মর্যাদা অতিবাহিত হয়েছে তা তাদের পরে আর কারো জন্য হয়নি। যেমন আল্লাহ তাদেরকে সিদ্দীকীন, শুহাদা ও সালেহীনদের উচ্চ মাকাম দান করে তাদের প্রতি দয়া করেছেন ও তাদেরকে সৌভাগ্যবান বানিয়েছেন। তারা আমাদের নিকট রাসূলের সুন্নাতসমূহ পৌঁছে দিয়েছেন। এবং তারা তাকে তখন দেখেছেন যখন তার ওপর ওহী নাযিল হতেছিল। ফলে (অহী থেকে) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক, বিশেষ, আবশ্যক ও উপদেশ যাই উদ্দেশ্য করেছেন তারা তা (সরাসরি) জেনে নিয়েছেন। আর আমরা তার সুন্নত থেকে যা জানি ও যা জানি-না তারা তা জেনেছেন। তারা ইলম ও ইজতেহাদ, পরহেযগারী ও মেধাশক্তিতে এবং যার দ্বারা ইলম হাসিল ও জ্ঞান বের করা হয় সেসব ক্ষেত্রে আমাদের ওপরের আসনে। অতএব আমাদের জন্য তাদের মতামত আমাদের নিজেদের মতামত থেকে অধিক কল্যাণকর ও উত্তম।
বাইহাকী রাবী ইবন সুলাইমান থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমি শাফেঈকে ফযীলতের ক্ষেত্রে বলতে শুনেছি: আবূ বকর, উমার, উসমান ও আলী।
বাইহাকী মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন আব্দুল হাকাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি শাফে‘ঈকে বলতে শুনেছি: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সবোর্ত্তম ব্যক্তি আবূ বকর, তারপর উমার তারপর উসমান তারপর আলী—রাদিয়াল্লাহু আনহুম।
হারাভী ইউসূফ ইবন ইয়াহইয়া আল-বুওয়াইতী থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমি শাফে‘ঈকে জিজ্ঞাসা করলাম, আমি কি রাফেযীর পিছনে সালাত আদায় করব? তিনি বললেন, রাফেযী, কাদারী এবং মুরজিয়ার পিছনে তুমি সালাত আদায় করো না। আমি বললাম, আপনি আমাদের জন্য তাদের চেনার আলামত বর্ণনা করুন। তিনি বললেন, যে বলে ঈমান শুধু কথার নাম, সে মুরজি। আর যে বলে, আবূ বকর ও উমার ইমাম ছিলেন না সে রাফেযী। আর যে ব্যক্তি ইচ্ছাকে নিজের সাথে সম্পৃক্ত করে সে কাদারী।