১
চার ইমামের আকীদাহ - মোহাম্মদ বিন আবদুল রহমান
লেখকঃ মোহাম্মদ বিন আবদুল রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৪
কালাম শাস্ত্র ও দীনের বিষয়ে ঝগড়া করা থেকে তার নিষেধ করা:
ইবন বাত্তাহ আবূ বকর আল মারওয়াযী থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি আবূ আব্দুল্লাহকে বলতে শুনেছি: যে কালাম আদান-প্রদান করে সে কামিয়াব হবে না। আর যে কালাম আদান প্রদান করে সে জাহমিয়াহ হওয়া ছাড়া থাকবে না।
ইবনে আব্দুল বার ‘জামে বায়ানুল ইলম’ নামক কিতাবে আহমাদ থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, ইলমুল কালামের অধিকারী কখনোই সফলকাম হবে না। যে ব্যক্তি ইলমুল কালামের মধ্যে দৃষ্টি দিবে তার অন্তরে অবশ্যই তুমি কোন না কোনো বক্রতা দেখতে পাবে।
হারাভী আব্দুল্লাহ ইবন আহমাদ ইবন আম্বল থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমার পিতা উবাইদুল্লাহ ইবন ইয়াহয়া ইবন খাকানের নিকট লিখেন, আমি আহলে কালাম নই। আল্লাহর কিতাব বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসে যা আছে তা ছাড়া অন্য কোন বিষয়ে কালাম করাকে ভালো মনে করি না। কারণ, এ ছাড়া অন্য কোন বিষয়ে কালাম করা প্রশংসনীয় নয়।
ইবনুল জাওযী মূসা ইবন আব্দুল্লাহ আত-তারসূসী থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমি আহমাদ বিন হাম্বালকে বলতে শুনেছি, তোমরা তর্কশাস্ত্রবিদদের সাথে উঠ-বস করো না। যদিও তারা সুন্নাতের পক্ষে প্রতিহত করে।
ইবন বাত্তাহ আবূল হারেস আস-সায়েগ‘ থেকে বর্ণনা করেন, তিনি বলেন: যে ব্যক্তি কালামকে মহব্বত করে তা তার অন্তর থেকে বের হবে না। আর তুমি কোন কালামীকে সফল হতে দেখবে না।
ইবন বত্তাহ উবাইদুল্লাহ ইবন হাম্বাল থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমাকে আমার পিতা বলেছেন, আমি আবূ আব্দুল্লাহকে বলতে শুনেছি: তোমরা সুন্নাত ও হাদীসকে আঁকড়ে ধরো। তার দ্বারাই আল্লাহ তোমাদের উপকার করবেন। আর তোমরা ঘাটাঘাটি, ঝগড়া ও অন্যায় বিতর্ক করা থেকে বিরত থাক। কারণ, কালাম পছন্দকারী কেউ সফল হয় না। আর যে কেউ কালাম শাস্ত্র চর্চা করে তার পরিণতি বিদ‘আত ভিন্ন কিছু হয় না। কেননা কালাম কোনো কল্যাণের দিকে আহ্বান করে না। আমি ঘাটাঘাটি, ঝগড়া ও অন্যায় বিতর্ক করা পছন্দ করি না। আর তোমরা সুন্নাত, সাহাবীগণের কথা ও ফিকাহ গ্রহণ করো যার দ্বারা তোমরা উপকৃত হবে। আর তোমরা ঝগড়া, বাঁকা পথের অনুসারীদের কথা ও অন্যায় বিতর্ক বর্জন করো। আমরা পূর্ববর্তী লোকদেরকে পেয়েছি তারা এসব জানতেন না, তারা কালাম পন্থীদেরকে এড়িয়ে চলতেন। বস্তুত কালাম শাস্ত্রের পরিণতি কখনো ভালোর দিকে যায় না। আল্লাহ তা‘আলা আমাদের ও তোমাদেরকে ফিতনা থেকে সুরক্ষা দিন এবং আমাদের ও তোমাদেরকে সব ধরনের ধ্বংস থেকে নিরাপত্তা দিন।
আল ইবানাহ নামক কিতাবে ইবনু বাত্তাহ আহমাদ থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, তুমি যখন কোন লোককে ইলমুল কালামকে মুহাব্বাত করতে দেখবে তখন তুমি তার থেকে সতর্ক থাকবে।
এ হলো দীনের মৌলিক বিষয়ে তার মতামত এবং ইলমে কালাম বিষয়ে তার অবস্থান