hadith book logo

চার ইমামের আকীদাহ - মোহাম্মদ বিন আবদুল রহমান

লেখকঃ মোহাম্মদ বিন আবদুল রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

সাহাবীদের বিষয়ে তাঁর বাণী:

আবূ নু‘আইম আব্দুল্লাহ আল-আম্বারী থেকে বর্ণনা করেন, তিনি বলেন, মালেক ইবন আনাস বলেন, যে ব্যক্তি রাসূলের কোনো সাহাবীকে খাট করল অথবা তার অন্তরে তাদের প্রতি কোন বিদ্বেষ থাকল তার জন্য মুসলিমদের গণীমতে কোন অংশ নেই। তারপর তিনি আল্লাহর বাণী তিলাওয়াত করলেন:যারা তাদের পরে এসেছে তারা বলে: ‘হে আমাদের রব, আমাদেরকে ও আমাদের ভাই যারা ঈমান নিয়ে আমাদের পূর্বে অতিক্রান্ত হয়েছে তাদেরকে ক্ষমা করুন; এবং যারা ঈমান এনেছিল তাদের জন্য আমাদের অন্তরে কোন বিদ্বেষ রাখবেন না।আল-হাশর : ১০

অতএব যে ব্যক্তি তাদেরকে খাট করল অথবা তার অন্তরে তাদের প্রতি কোন বিদ্বেষ রাখল তার জন্য গণীমতে কোন অধিকার নেই।

আবূ নু‘আইম যুবাইরের সন্তানদের থেকে কোনো এক ব্যক্তি থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমরা একদা মালেকের নিকট ছিলাম। তখন তাঁরা এক ব্যক্তির আলোচনা করলেন যে রাসূলের সাহাবীগণের সমালোচনা করে। তখন মালেক এ আয়াত তিলাওয়াত করলেন:মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সাথে যারা আছে তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর।অবশেষে পৌঁছলেনযা চাষীকে আনন্দ দেয়। যাতে তিনি তাদের দ্বারা কাফিরদেরকে ক্রোধান্বিত করতে পারেন।আল-ফাতহ : ২৯

তারপর মালেক বললেন, যে ব্যক্তি নিজের অন্তরে রাসূলের কোনো সাহাবীর প্রতি বিদ্বেষ নিয়ে ভোর করবে তাকে অবশ্যই এ আয়াত আক্রান্ত করবে।

কাজী আয়ায আশহাব ইবন আব্দুল আযীয থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন: আমরা মালেকের নিকট ছিলাম এ সময় একজন আলাভী এসে তার নিকট অবস্থান নিল। আর তারা সচরাচর তার মজলিসে আসত। সে হে আবূ আব্দুল্লাহ বলে মালেককে ডাকল, তিনি তার জন্য মাথা তুললেন। আর কেউ তাকে ডাকলে তিনি মাথা তুলার চেয়ে বেশী উত্তর দিতেন না। তারপর লোকটি তাকে বলল, আমি তোমাকে আমার মাঝে ও আল্লাহর মাঝে দলীল হিসেবে দাঁড় করাতে চাই, যখন আমি তাঁর সামনে আসবো এবং তিনি আমাকে জিজ্ঞাসা করবেন, তখন আমি তাঁকে বলবো: মালেক আমাকে বলেছেন।তখন তিনি তাকে বললেন, তুমি বলো।সে (আলাভী) বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর সর্বোত্তম মানুষ কে?তিনি বললেন, আবূ বকর, আলাবী বলল, তারপর কে? মালেক বললেন, তারপর উমার। আলাবী বলল, তারপর কে? তিনি বললেন, নির্যাতিতভাবে নিহত খলীফা উসমান। আলাবী বলল, আল্লাহর কসম আমি আর কখনো তোমার মজলিসে বসবো না।মালেক তাকে বললেন, তোমার ইচ্ছা।