১
সূরা আত-তাওবার তাফসীর
লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩
আহলে কিতাবগণ কর্তৃক ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার প্রচেষ্টা:
আল্লাহ তা‘আলা বলেন: মুশরিক ও আহলে কিতাবী অবিশ্বাসীরা চায় أَن يُطۡفُِٔواْ نُورَ ٱللَّهِ “আল্লাহর আলোকে নিভিয়ে দিতে” অর্থাৎ শুধুমাত্র ঝগড়া-বিবাদ এবং মিথ্যার মাধ্যমে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিদায়াত ও সঠিক দ্বীন নিয়ে প্রেরিত হয়েছেন, তা তারা নিভিয়ে দিতে চায়। এ ব্যাপারে তাদের দৃষ্টান্ত হচ্ছে ঐ ব্যক্তির মত যে তার ফুৎকারে সূর্যকিরণ অথবা চাঁদের আলোকে নিভিয়ে দিতে চায়। বস্তুত এ ধরণের ব্যক্তি কখনই তার আকাঙ্খা সুসম্পন্ন করতে পারবে না। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নিয়ে প্রেরিত হয়েছেন, আল্লাহ তা‘আলা অবশ্যই তা পূর্ণ করবেন আর তাকে বিজয়ী করবেন। এ কারণে তারা যে আশা-আকাঙ্খা করেছিল আল্লাহ তা‘আলা তার বিপরীতে বলেন: وَيَأۡبَى ٱللَّهُ إِلَّآ أَن يُتِمَّ نُورَهُۥ وَلَوۡ كَرِهَ ٱلۡكَٰفِرُونَ “কিন্তু আল্লাহ তা হতে দিবেন না, তিনি তাঁর আলোকে পূর্ণ না করে ছাড়বেন না, যদিও কাফিরগণ তা অপছন্দ করে”।
كافر বলা হয় ঐ ব্যক্তিকে যে কোনো কিছু গোপন করে এবং লুকায়। এ কারণে রাত্রিকে كافر বলা হয়। কেননা তা বস্তুসমূহকে গোপন করে। চাষীকেও كافر বলা হয় কেননা তা জমিনে দানা গোপন করে। যেমন, আল্লাহ তা‘আলা বলেন: ﴿أَعۡجَبَ ٱلۡكُفَّارَ نَبَاتُهُۥ﴾ [ الحديد : ٢٠ ] “উৎপন্ন শষ্যাদি কৃষকের মনকে আনন্দে ভরে দেয়।” [সূরা আল-হাদিদ: ২০]