১
সূরা আত-তাওবার তাফসীর
লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫
মুশরিকরা আল্লাহ তা‘আলার মসজিদের রক্ষণাবেক্ষণকারী সেবক হবে না:
আল্লাহ তা‘আলা বলেন: মুশরিকদের জন্য এটা শোভনীয় নয় যে, তারা কেবল আল্লাহ তা‘আলা যার কোনো শরীক নেই তার নামে প্রতিষ্ঠিত মসজিদের রক্ষণাবেক্ষণকারী সেবক হবে। যারা مسجد الله পাঠ করেছেন তাঁরা এর দ্বারা উদ্দেশ্য নিয়েছেন মসজিদুল হারাম যা দুনিয়ার সবচেয়ে সম্মানিত মসজিদ, যা প্রথম দিন থেকে কেবল মহান আল্লাহ তা‘আলা, যার কোনো শরীক নেই, তার ইবাদতের উদ্দেশ্যে নির্মিত হয়েছে। এর ভিত্তি স্থাপন করেছেন আল্লাহর বন্ধু ইবরাহীম আলাইহিস সালাম, এই (যখন এর প্রকৃত অবস্থা) অথচ মুশরিকরা নিজেদের অবস্থা ও কথাবার্তার মাধ্যমে নিজেদের কুফরির ঘোষণা প্রদান করে। সুদ্দী এ মত ব্যক্ত করেছেন। খৃষ্টানকে যদি তুমি জিজ্ঞেস কর যে, তোমার দীন কী? সে বলবে: (সে হচ্ছে) খৃষ্টান। ইয়াহূদীকে যদি জিজ্ঞেস কর যে, তোমার দীন কী: সে বলবে (সে হচ্ছে) ইয়াহূদী। সাবিয়ীকে যদি জিজ্ঞেস কর যে, তোমার দীন কী, সে বলবে যে, (সে হচ্ছে) সাবিয়ী। আর মুশরিককে জিজ্ঞেস করলে সে বলবে যে, (সে হচ্ছে) মুশরিক। أُوْلَٰٓئِكَ حَبِطَتۡ أَعۡمَٰلُهُمۡ “তাদের সমস্ত কাজ বরবাদ হয়ে গেছে” অর্থাৎ তাদের শির্কের কারণে وَفِي ٱلنَّارِ هُمۡ خَٰلِدُونَ (জাহান্নামেই তারা হবে চিরস্থায়ী) আল্লাহ তা‘আলা বলেন: ﴿وَمَا لَهُمۡ أَلَّا يُعَذِّبَهُمُ ٱللَّهُ وَهُمۡ يَصُدُّونَ عَنِ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ وَمَا كَانُوٓاْ أَوۡلِيَآءَهُۥٓۚ إِنۡ أَوۡلِيَآؤُهُۥٓ إِلَّا ٱلۡمُتَّقُونَ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ ٣٤﴾ [ الانفال : ٣٤ ] “আল্লাহ যে তাদেরকে শাস্তি দিবেন না এ ব্যাপারে ওযর পেশ করার জন্য তাদের কাছে কী আছে যখন তারা (মানুষদেরকে) মসজিদুল হারাম-এর পথে বাধা দিচ্ছে? তারা তো ওর (প্রকৃত) মুতাওয়াল্লী নয়, মুত্তাকীরা ছাড়া কেউ তার মুতাওয়াল্লী হতে পারে না। কিন্তু তাদের অধিকাংশ লোক এ সম্পর্কে অবগত নয়।” [সূরা আল-আনফাল: ৩৪]