hadith book logo

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পবিত্রতা অর্জন করতেন

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৩

২. কনুইসহ উভয় হাত ধৌত করা:

প্রথমে ডান হাত অতঃপর বাম হাত ধৌত করবে।

আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَأَيۡدِيَكُمۡ إِلَى ٱلۡمَرَافِقِ﴾ [ المائ‍دة : ٦ ]

“তোমরা উভয় হাত কনুই পর্যন্ত ধৌত কর”। [সূরা আল-মায়েদাহ, আয়াত: ৬]

হুম্রান থেকে বর্ণিত, তিনি বলেন,

«غَسَلَ عُثْمَانُ رضي الله عنه يَدَيْهِ إِلَى الْـمِرْفَقَيْنِ ثَلاَثَ مَرَّاتٍ» .

“উস্মান রাদিয়াল্লাহু আনহু (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অযু দেখাতে গিয়ে) উভয় হাত কনুইসহ তিনবার ধৌত করেন”। [সহীহ বুখারী, হাদীস নং ১৫৯; সহীহ মুসলিম, হাদীস নং ২২৬।]

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«إِذَا تَوَضَّأْتُمْ فَابْدَؤُوْا بِمَيَامِنِكُمْ» .

“তোমরা ডান হাত ধোয়ার মাধ্যমে অযু শুরু করবে”। [আবু দাউদ, হাদীস নং ৪১৪১; ইবন মাজাহ, হাদীস নং ৪০৮।]