hadith book logo

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পবিত্রতা অর্জন করতেন

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯২

২. কুরআন মাজীদ স্পর্শ করার জন্য:

কুরআন মাজীদ স্পর্শ করার জন্যও পবিত্রতা আবশ্যক।

‘আমর ইবন হাযম, হাকিম ইবন হিযাম ও আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত, তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«لاَ يَمَسَّ الْقُرْآنَ إِلاَّ طَاهِرٌ» .

“পবিত্র ব্যক্তি ছাড়া কেউ যেন কুরআন স্পর্শ না করে”। [মালিক, হাদীস নং ১; দারুকুতনী, হাদীস ৪৩১, ৪৩২, ৪৩৩।]