hadith book logo

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পবিত্রতা অর্জন করতেন

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮১

৩. কুরআন মাজীদ স্পর্শ করা:

জুনুবী অবস্থায় কুরআন মাজীদ স্পর্শ করা নাজায়েয।

‘আমর ইবন হাযম, হাকীম ইবন হিযাম ও আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত, তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«لاَ يَمَسُّ الْقُرآنَ إِلاَّ طَاهِرٌ» .

“পবিত্র ব্যক্তি ছাড়া তোমাদের কেউ কুরআন স্পর্শ করবে না”। [মালিক ১; দারাক্বুত্বনী ৪৩১, ৪৩২, ৪৩৩।]