hadith book logo

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পবিত্রতা অর্জন করতেন

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮৪

গোসলের শর্তসমূহ:

গোসলের শর্ত আটটি, তা নিম্নরূপঃ

১. নিয়্যাত করতে হবে। অতএব, নিয়্যাত ব্যতীত গোসল শুদ্ধ হবে না।

২. গোসলকারী মুসলিম হতে হবে। অতএব, কাফিরের গোসল শুদ্ধ হবে না যতক্ষণ না সে মুসলিম হয়।

৩. গোসলকারী জ্ঞানসম্পন্ন হতে হবে। অতএব, পাগল ও মাতালের গোসল শুদ্ধ হবে না যতক্ষণ না তার চেতনা ফিরে আসে।

৪. গোসলকারী ভালোমন্দ ভেদাভেদ জ্ঞান রাখে এমন হতে হবে। অতএব, বাচ্চাদের গোসল শরী‘আতের দৃষ্টিতে ধর্তব্য নয়। তাদের গোসল করা বা না করা সমান।

৫. গোসল শেষ হওয়া পর্যন্ত পবিত্রতার্জনের নিয়্যাত স্থির থাকতে হবে। অতএব, গোসল চলাকালীন নিয়্যাত ভঙ্গ করলে গোসল শুদ্ধ হবে না।

৬. গোসল চলাকালীন গোসল ওয়াজিব হয় এমন কোনো কারণ যেন পাওয়া না যায়। তা না হলে গোসল তৎক্ষণাৎই নষ্ট হয়ে যাবে।

৭. গোসলের পানি পবিত্র ও জায়েয পন্থায় সংগৃহীত হতে হবে।

৮. গোসলের অঙ্গগুলোতে পানি পৌঁছুতে বাধা প্রদান করে এমন বস্তু অপসারণ করতে হবে।