hadith book logo

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পবিত্রতা অর্জন করতেন

লেখকঃ মোস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীয আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৩

৬. বমি হলে:

বমি হলে অযু করা মুস্তাহাব।

আবু দারদা’ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,

«قَاءَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيه وسلم فَأَفْطَرَ، فَتَوَضَّأَ» .

“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বমি করার পর সাওম ভেঙ্গে ফেলেন। অতঃপর অযু করেন”। [আবু দাউদ, হাদীস নং ২৩৮১; তিরমিযী, হাদীস নং ৮৭।]